৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আইআইইউসি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টিজ এর পক্ষ থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কে অত্যাধুনিক ম্যাকবুক প্রদান উপলক্ষে আজ ১০ জুন ২০২৪ সোমবার ডিপার্টমেন্টের কনফারেন্স হলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সম্মানীত চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মাহি উদ্দিন, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেসর শামসুল আলম, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আইআইইউসির সিএসই ডিপার্টমেন্ট থেকে পাস করা ছাত্ররা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে আসছে। তিনি রিসার্চ এর মাধ্যমে ডিপার্টমেন্টকে আরো সমৃদ্ধ করার জন্য বর্তমান ম্যানেজমেন্টের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে অবহিত করেন এবং সকল শিক্ষক শিক্ষিকাকে রিসার্চের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান । অতিথির বক্তব্যে মান্যবর উপাচার্য বলেন, আধুনিক এবং যুগোপযোগী জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের দেশ ও সমাজ গঠনে সচেষ্ট থাকতে হবে। তিনি ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিজ বৃদ্ধির জন্য  আগামী সেমিস্টারের শুরুতেই আরো ১৫০ টির ও বেশি লেটেস্ট কনফিগারেশন এর কম্পিউটার দেওয়ার কথা জানান।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর রেজাউল করিম, ডক্টর মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ মাহমুদুর রহমান, সানজিদা শারমিন প্রমুখ । অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ ডিপার্টমেন্ট এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমান উল্লাহ এর হাতে অত্যাধুনিক ম্যাকবুক হস্তান্তর করেন এবং ডিপার্টমেন্টের বিভিন্ন ফ্যাসিলিটি গুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page