৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়া মহিউদ্দিন  হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড সর্দার পাড়ার মহিউদ্দিন ড্রাইভারকে ২৯ মে ২০২৪ ইং তারিখে আমিলাইশ এলাকায় ধান পরিবহনের নামে মোবাইলের মাধ্যমে পিকআপ ভাড়া করে মহিউদ্দিনকে বিবাহের ২২ দিনের মাথায় হত্যা করে। হত্যাকারীরা মুমূর্ষ অবস্থায় মহিউদ্দিনকে রাস্তার পাশে রেখে তার পরিবারের কাছে মোবাইল করে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে। পরিবারের সদস্যরা মৃত অবস্থায় দক্ষিণ আমিলাইষ ৬নং ওয়ার্ড শাহ পারাওয়াল পাড়া থেকে তার লাশ নিয়ে আসে। তার পরিবার খবরা খবর নিয়ে ১০ জনের নাম অবহিত করার পরও অজ্ঞাতনামা দিয়ে মামলা করা হয়। তার হত্যারকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ০৭ জুন ২০২৪ ইং তারিখে দস্তিদারহাট বাজারে ছদাহা-কেঁওচিয়া সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন, নিহত মহিউদ্দিন ড্রাইভারের মা রোকসানা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, আওয়ীমী লীগ নেতা এড. শাহরিয়ার, অত্র ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান ও হামিদা বেগম, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লোকমান হাকিম, আবুল হোসেন, সোলতান আহমদ, মেম্বার সাইদুল আলম, ইলিয়াছ সওদাগর, করিমুন্নেছা, মোঃ শাহ আলম, এহসান উল্লাহ রাশেদ ও মোঃ ছৈয়দ আহমদ প্রমুখ। মহিউদ্দিন ড্রাইবারের মা বক্তব্যে বলেন, যে মোবাইল থেকে আমার ছেলেকে ভাড়ার নামে ডেকে নিয়েছে সেই মোবাইল পুলিশ জব্দ করেছে। জব্দকৃত মোবাইলের মালিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত আসামী সকলের নাম বেরিয়ে আসবে। মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে আমি ছেলে হত্যার বিচার চায়। নুরুল আবছার চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ ভাইয়েরা জনগণের পাশে থেকে দেশকে স্বাধীন করতে শহীদ হয়েছিল এবং ২০১৩-১৪ সালে নাশকতা প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী কিশোর গ্যাং দমন করার নির্দেশ প্রদান করার পরও মহিউদ্দিন ড্রাইভার নিহত হওয়ার ১০ দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে নাম উল্লেখ করে মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তারে বাধ্য করা হবে। বক্তারা আরও বলেন, মহিউদ্দিন একজন কোরআনের হাফেজ ও সৎ চরিত্রবান। পারিবারিক ভাবে সচ্ছল। তার ২ ভাই প্রবাসী। সেই নিজে ২টি পিকআপের মালিক। কিশোর গ্যাংয়ের স্বার্থ তাকে দিয়ে রক্ষা হচ্ছে না বা তাদের কথা শুনেননি বিধায় তাকে নির্মম ভাবে হত্যা করা হয়।উল্লেখ্য যে, গত ১ জুন (শনিবার) আমিলাইশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, স্থানীয় মেম্বার ও নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে এ হত্যাকান্ডের প্রতিবাদ এবং আমিলাইশে সৃষ্ট কিশোর গ্যাংয়ের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ৪ জুন (মঙ্গলবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা মটর চালক লীগেল সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক রফিক ওমরের উদ্যোগে আরেকটি প্রতিবাদ সভা ও মানববন্ধন কেরানীহাট চত্বরে পালন করেন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page