২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহা সিন্ডিকেটের কবলে চাটখিলের সবজির বাজার, দেখার কেউ নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল পৌরবাজারের সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেটর কবলে ভোক্তা সাধারন।সবজি কিনতে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।চাটখিলের পাশ্ববর্তী সোনাইমুড়ী,চৌমুহনী,ও রামগঞ্জসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় যে সবজি চাটখিল বাজারের বাহিরের বাজার গুলোতে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা মূল্যে,সেই একই সবজি চাটখিলে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।বিভিন্ন সময় ক্রেতারা অতিরিক্ত দাম নিয়ে কথা বললে সবজি বিক্রেতাদের নিকট অপমানিত ও লাঞ্ছিত হওয়ার মত ঘটনা ও ঘটে।চাটখিলে অতিরিক্ত সবজির মূল্যের কারণ খুঁজতে গিয়ে উঠে আসে লোমহর্ষক  কাহিনী, জানা যায় চাটখিলে কাঁচামালের আড়তদারেরা প্রতিদিন সকালে খুচরা ব্যাবসায়ীদের নিজেদের মতো করে সবজি দেন এবং নিজেদের মনমতো ইচ্ছে মাফিক মূল্য নির্ধারণ করে দেন।খুচরা  বিক্রেতারাও নিজেদের মনগড়া মূল্যে সবজি বিক্রি করেন।এদের দু’পক্ষের কাউকে মনিটরিং করার কেউ নেই।অতিরিক্ত মূল্যে বিক্রির আরো অন্যতম কারণ হিসেবে জানা যায়,কিছু কিছু খুচরা পর্যায়ের সবজি বিক্রেতা উচ্চ মূল্যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন, যেমন মধ্য গলির মুখে সর্বোচ্চ ১৫০ স্কয়ার ফিটের সাবেক আল আরাফাত স্টোরে বর্তমানে সবজির দোকান।যারা প্রতিদিনের দোকান ভাড়া ২৫০০ টাকা হারে মাসিক ভাড়া ৭৫ হাজার টাকা প্রদান করেন।গোস্তো দোকানে প্রবেশ পথের পশ্চিম পাশে ছোট ছোট কয়েকটি সবজির দোকান।যারা  প্রতিদিন ২-৪ হাজার টাকা করে ভাড়া প্রদান করে।যাহা মাসিক ভাড়ায় ৬০ হাজার থেকে শুরু করে একলক্ষ বিশ হাজার টাকা।যেখানে দেখা যায় বাজারে ৫০০ থেকে ১০০০ স্কয়ার ফিটের দোকানের মাসিক ভাড়া ১০ থেকে ২৫ হাজারের বেশি নয়।সেখানে ছোট্ট ছোট্ট এই রুমগুলোর ভাড় দিচ্ছে তারা ষাট হাজার টাকা থেকে একলক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত।ক্ষোভ প্রকাশ করে চাটখিল বাজারর পুরাতন কয়েকজন ব্যবসায়ী জানান,সবজি বিক্রেতারা মানুষের উপর অতিরিক্ত জুলুম করে মানুষের পকেটে কাটছেন এবং উচ্চ মূল্য দিয়ে দোকান ভাড়া নিচ্ছেন,তাদের এই অত্যাচারের কারণে আমরা যারা দীর্ঘদিন দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি তাদেরকে এখন আর মালিক পক্ষ দোকান ভাড়া দিতে চাচ্ছেনা।যদি ও কোন মালিক পক্ষ দোকান ভাড়া দেয় তখন সবজি বিক্রেতা ভাড়াটিয়াদের রেফারেন্স দিয়ে দোকানের ভাড়া কয়েকগুণ বৃদ্ধি করে দেন।তাই এদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।চাটখিলর সাধারণ মানুষ বললেন সিন্ডিকেট ভাঙ্গো দাম কমাও,সাধারণ ব্যবসায়ীরা বললেন সিন্ডিকেট ভাঙ্গো সবজির দাম কমাও এবং ন্যায্য মূল্যে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে হালাল ইনকাম করে চলার সুযোগ দাও।এদিকে কিছুদিন থেকে চাটখিল বাজারে উচ্চ মূল্যর কারণে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী হকার গণ চরাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে সরাসরি সবজি নিয়ে এসে যখন কম মূল্যে বিক্রি করে ক্রেতা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে, তখনি সিন্ডিকেট আড়ৎদার ও তাদের সহোযোগীরা গতকাল (৪ জুন) মঙ্গলবার নিরীহ ক্রেতা বান্ধব হকারদের মারধর করে উচ্ছেদ করার চেষ্টা চালান,এনিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ক্রেতারা প্রশাসনের নিকট এ ঘটনার তদন্ত পূর্বক সুস্থ বিচার দাবি করেন,এবং সিন্ডিকেটের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page