২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় দুই দিনের মাথায় আরেক যুবক কে পিটিয়ে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া নিজস্ব প্রতিবেদক.>>> সাতকানিয়ায় পাওনা টাকার দ্বন্ধের জেরে মিটার দোকান এলাকায় মাহমুদুল হক হত্যার পর দুই দিনের মাথায় উপজেলায় আমিলাইশ ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন নামক এক পিকআপ চালককে। কিছুদিন আগে আমিলাইশ ইউনিয়নে সরওয়ার বাজার এলাকায় থেকে ধান চুরি হয়েছিল। ঐটা কে কেন্দ্র করে ২৯ মে বুধবার রাত্রে ধান চোর সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে এক পিকআপ চালককে। বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষেত থেকে ধান মাড়াই করার পর শুকানোর জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল, তবে পূর্বে ধান চুরি হওয়ার কারণে পাহারা দিচ্ছিলো লোকজন এমন সময় পিকআপে ধানের বস্তা তুলতে দেখে এলাকাবাসী এগিয়ে আসলে পিছনে থাকা চোরের দল পালিয়ে গেলে পিকআপ চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গণপিটুনিতে নিহত পিকআপ চালক মোহাম্মদ মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড সরদার পাড়া এলাকার লম্বা কালুর বাড়ির আলী আহামদের বড় ছেলে বলে জানা গেছে। নিহতের পিতা আলি আহামদ বলেন, আমার ছেলে পিকআপ চালায়, কে বা কাহারা মাগরিবের পর ধান আনতে হবে বলে আমার ছেলের গাড়িটা ভাড়া করে নিয়ে যায়, এশার নামাজের পর আমিলাইশ থেকে ফোন করে বলা হয় এখানে গাড়ির পাশে লাশ পড়ে আছে। ১৭ দিন আগে আমার ছেলের জন্য বউ এনেছি এখনো মেহেদীর রঙ শুকায়নি এরই মাঝে আমার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব বলেন, নিহত পিকআপ চালক মোহাম্মদ মহিউদ্দিন আমার এলাকার আলী আহমদের পুত্র। তাঁকে এবং তাঁর পরিবারকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, সে কখনো এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকতে পারেনা। না জেনে হয়ত সে ভাড়ায় গিয়েছিল তাই চোরের দল পালিয়ে গেলেও সে গাড়িতে বসে ছিলো তাঁকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। এটি একটি অমানবিক ঘটনা। এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আমিলাইশ সরওয়ার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে শুকানোর জন্য রেখেছিলেন। এক সপ্তাহ পূর্বেও সেখান থেকে ২০ বস্তা ধান চুরি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা পাহারা বসিয়েছিলো এমতাবস্থায় চোরের দল ৫ বস্তা ধান গাড়িতে তুলে এসময়ে পাহারায় থাকা লোকজন এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এমনটাও হতে পারে, হয়ত চালককে ভাড়া করে নিয়ে আশা হয়েছে এবিষয়ে সে না জানতে পারে, অথবা জড়িতও থাকতে পারে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বলা যাবে। আমি ঘটনাস্থল পরিদর্শন করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page