৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> ঘূর্ণিঝড় রোমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপ।বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার ও তার পরিবারের সদস্যদের জন্মবার্ষিকী উৎসব পালন না করে সেই অর্থ দিয়েই মোংলায় ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা প্রদাণ করছেন।বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম দিন মোংলার এক হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদাণ করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্গতদের হাতে বসুন্ধরা গ্রুপের এ খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার।এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবণ,আলু,আটা,নুডুলস, চিনি,চা,মুড়ি,চিড়া ও টোস্ট।খাদ্য সামগ্রী বিতরণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জিএম ফয়েজুর রহমান, ডিজিএম মাসুদুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস,এম সোহান আহমেদ ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম।বসুন্ধরা গ্রুপের জিএম ফয়েজুর রহমান ও ডিজিএম মাসুদুর রহমান বলেন,বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্মদিন উৎসব পালন না করে সেই অর্থ দিয়ে ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা প্রদাণ করছেন।বিগত সময়ে বিভিন্ন দুর্যোগে বসুন্ধরা গ্রুপ যেমনি দুর্গতদের পাশে ছিলেন,এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।তারা আরো বলেন,প্রথম দিনে রোমেলে অধিক ক্ষতিগ্রস্ত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের এক হাজার ও রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের এক হাজার বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।এরপর মোংলা পৌরসভার ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদাণ করা হবে।বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপকূলের দুর্গতদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদাণ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page