২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জের পরিবেশক সমিতির ৩য় বার্ষিক সাধারন সভায় ১১ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের পরিবেশক সমিতির ৩য় বার্ষিক সাধারন সভা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় পরিবেশক সমিতির আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।পরিবেশক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সহ-সভাপতি রিপন দেব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক আরিফ জাহান মামুন,সহ সম্পাদক বাদল চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক সুমন শাহ,সিনিয়র সদস্য তাশহিজ,বিনয় ভূষন বণিক,হাজী আব্দুল মজসিব মিয়া ও গোপাল চন্দ্র তালুকদার প্রমুখ।ব্যবসায়ীরা বাকিতে পন্য বিক্রিতে অপারগতা প্রকাশ করায় সহমত পোষন করে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন,যদি কেউ মনে করেন এই ক্রেতাকে বাকি দিলে বাকি উঠাতে সমস্যা হবে না তাকে পন্য বাকিতে দিতে পারেন। তবে কোন ব্যবসায়ী কোন অজুহাতে পন্য মজুত করে বাজারে পণ্রের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা নিয়ে বাজারকে অস্থিতিশীল করতে চান এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। তিনি এই সুনামগঞ্জে যেন কোন পণ্যের সংকট সৃষ্টি না হয় এবং ক্রেতারা যেন ন্যায্য মূল্যের বাহিরে অধিক মূল্যে পণ্য কিনতে না হয় সেদিকে নজর রাখতে উপস্থিত সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।তিনি ব্যবসায়ীদের যেকোন সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ব্যবসায়ী নেতারা।সভা শেষে সুনামগঞ্জ জেলা পরিবেশক সমিতির আগামী তিনবছরের জন্য মোঃ শফিকুল ইসলাম শফিককে সভাপতি,রিপন দেবকে সহ সভাপতি ও আরিফ জাহান মামুনকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সাধারন সম্পাদক বাদল চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক সিজন কান্তি সেন,কোষাধ্যক্ষ মন্তোষ তালুকদার,দপ্তর সম্পাদক বাবুল মিয়া,প্রচার সম্পাদক মণিরুজ্জামান।কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সাইদুল ইসলাম,মোশাহিদ মিয়া,কবীর হোসেন শান্ত প্রমুখ।

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫.০৫.২০২৪û

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page