২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় ছাতকের ভাতগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরি রানী গুরুতর আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিষ্ঠানের দপ্তরী কাম নৈশ প্রহরীর হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।আহত শিক্ষিকার নাম শংকরী রানী দে।গত ২১শে মে রোজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। খবর পেয়ে ঐ আহত শিক্ষিকার সহকর্মীরা ঘটনাস্থলে এনে নৈশ্য প্রহরীর হাত থেকে চেয়ারটি ছিনিয়ে নিয়ে তাৎক্ষনিক রক্তাক্ত শিক্ষিকাকে উদ্ধার কওে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় একাধিক সুত্রে জানা যায়,ঘটনার দিন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দে বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিস্কারের কথা বলেন।এ সময় রুবেল মিয়া প্রধান শিক্ষিকার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে ঐ নৈশ্য প্রহরী চেয়ার হাতে নিয়ে প্রধান শিক্ষিকার দিকে তেড়ে আসে এবং মাথা বরাবর চেয়ার ছুড়ে মারলে শিক্ষিকার ডান চোখে আঘাতপ্র্প্তা হয়ে রক্ত ঝড়তে থাকে এবং মাথা ফেঁটে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা নাসিরা বেগম, খাদিজা বেগম এ সময় ঘটনাস্থলে এসে নৈশ্য প্রহরীর তার হাত থেকে চেয়ার কেড়ে নিলে সে আবারও লোহার রড় দিয়ে প্রধান শিক্ষিকা শংকরী রানী দে’র মাথায় আঘাত করলে তার মাথা ফেটে তিনি রক্তাক্ত জখম হন।এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মোঃ কাচা মিয়ার পুত্র।এ ব্যাপারে হামলাকারী নৈশ্য প্রহরী রুবেল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে গুরুতর আহত প্রধান শিক্ষিকা শংকরী রানী দে’র সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান,আমি ঐ নৈশ্য প্রহরীকে বিদ্যালিয়টি পরিস্কার করার জন্য বলতেই সে চেয়ার নিয়ে আমার দিকে তেড়ে আসে এবং চেয়ার ও লোহার রড দিয়ে আামর ডান চোখ ও মাথায় আঘাত করে।তিনি ডান চোখে এখন একেবারেই দেখেন না বলে জানান।তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে এই নৈশ্য প্রহরীর দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।এ ব্যাপারে উপজেলার ছাতকের চেচান সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন পাল জানান,এমন নেক্কারজনক ঘটনায় উপজেলার গোটা শিক্ষক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।তিনি বিষয়টি তাৎক্ষনিক ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে ও জানান।এ ব্যাপারে ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিংগের কাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান জানান,এ ঘটনায় মামলা দায়ের করা হবে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page