২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সুনামগঞ্জে এক শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল কর্তৃক একাধিকবার শারীরিক সর্ম্পক করে এখন প্রতারনার প্রতিবাদে এবং বিয়ে করার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ঐ শিক্ষিকা।সোমবার দুপুর ২টায় নিজ উদ্যোগে সুনামগঞ্জ শহরের পৌরবিপণীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ওই শিক্ষিকা বলেন, তিনি উপজেলার বোগলা ইউপির একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর সুবাদে সাবেক ঐ ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল তার ফোন নম্বর সংগ্রহ করে ২০২০ সালে তাকে বার বার ফোনে বিয়ের আশ^াস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ২০২১ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে শিক্ষিকাকে নিয়ে সিলেট হতে বিমানযোগে কক্সবাজারের সী আলিফ নামে একটি হোটেলে স্বামী স্ত্রী হিসেবে রুম নিয়ে রাত্রিযাপন করে তাকে একাধিকবার ধর্ষন করে।এভাবে গত তিনবছর তাকে ভোগ করে এখন ঐ লম্পট চেয়ারম্যান শিক্ষিকার নম্বরে এখন বøক দিয়ে রাখে।শিক্ষিকা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে তাকে প্রাণে মারার হুমকি সহ বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।এদিকে বিভিন্ন প্রলোভন দিয়ে শিক্ষিকার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে শিক্ষিকা লিখিত অভিযোগে উল্লেখ করেন।তিনি কান্নাজড়িত কণ্ঠে ঐ চেয়ারম্যান আরিফৃুল ইসলামের স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে আ্ইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।এ ব্যাপারে ঐ শিক্ষিকা ন্যায় বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে অভিযুক্ত আরিফুল ইসলাম জুয়েল জানান,আমি দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি তাই একটি পক্ষ আমাকে ঘায়েল করতে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
২০.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page