মোহাম্মদ ঈমান উল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি >>>চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, “গতবারের রোপণ করা ২৩ লক্ষ হতে যেগুলো টিকেনি সেগুলোর অডিটিং করে পুনঃস্থাপন করা হবে ও গতবারের ২৩ লক্ষের সাথে আরো ১ লক্ষ যোগ করে ২৪ সালে ২৪ লক্ষ বৃক্ষ শোভিত হবে চট্টগ্রাম”আজ রবিবার (১৯ মে) সকাল ১০:৩০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান-এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা অনুমতিতে গাছ কাটার ব্যাপারে সম্মানিত জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রয়োজনে বন আইন কিংবা পরিবেশ আইনে সংশোধনের কথাও বলেন। তিনি ২০২৩ সালের রোপণ করা ২৩ লক্ষ বৃক্ষের বর্তমান অবস্থা জানতে দ্রুত অডিট করতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারদের।সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে চট্টগ্রাম জেলা সর্বাধিক ৪০ হাজারের অধিক রেজিস্ট্রেশন নিয়ে এক নাম্বারে উল্লেখ করে জেলা প্রশাসক ধন্যবাদ দেন চট্টগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে এবং এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। তবে একই সাথে তিনি জন্ম মৃত্যু নিবন্ধনের ব্যাপারে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। এছাড়াও আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে তিনি কোরবানির হাটের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, চট্টগ্রাম জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল মহোদয়, চট্টগ্রাম জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ
সহ সরকারী অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ।


মন্তব্য