১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নাগেশ্বরীতে জনগণের অন্তরে মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আঃ হাকিম কুড়িগ্রাম

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আমিনা বেগম অনন্যা এবারের নির্বাচনে আবারো কলস মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন। গরীব-মেহনতী মানুষের জনদরদীনি হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী,মহিলা নেত্রী যিনি গেল ৫টি বছর জনগণের কাতারে থেকে নিরলসভাবে জনকল্যাণমূলক কাজের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করায় ব্যাপক পরিচিতি লাভ করেন। যার কারণে সাধারণ মানুষের কল্যাণে একজন সদা নিবেদিত প্রাণ হিসেবে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছেন।তারই ধারাবাহিকতায় আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে সর্বস্তরের জনগণের মাঝে নতুনভাবে সাড়া ফেলেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ, মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেত্রী হিসেবে স্থানীয়ভাবে তাঁর অবস্থান অনেকটাই পোক্ত করেছেন মোছাঃ আমিনা বেগম অনন্যা । গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দাপ্তরিকভাবে জনসাধারণের সেবা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন।
এছাড়া ইতোমধ্যে উপজেলার প্রতি টি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সালাম ও দোয়া বিনিময়ের মাধ্যমে জানাচ্ছেন যে তিনি জনগণের পাশে আছেন, থাকবেন। সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে বিগত দিনগুলোতে তিনি লড়াই সংগ্রাম করেছেন।
জানা গেছে, আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলি, রাস্তাঘাট ও দোকানপাটে এখন শুধু উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা। তারই ফলশ্রুতিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী হাওয়ায় মাঠ গোচানোর কাজে ব্যস্ত সময় কাটিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোছা: আমিনা বেগম অনন্যা ।তিনি বিগত ৫ বছর স্বচ্ছতার সাথে নাগেশ্বরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের কারণে উপজেলা জুড়ে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক পরিচিতিসহ অসংখ্য সমর্থক রয়েছে। এছাড়া সর্বদলীয় মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে গ্রহণ করেছেন প্রয়োজনীয় পদক্ষেপ। ধর্ম-বর্ণের বৃত্তের বাইরে গিয়ে, নানা জনহিতকর কাজ করার শিক্ষা অর্জনের মধ্যদিয়ে- নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বি নারী নেত্রী হিসেবে নিজেকে ইতমধ্যেই যেমন গড়ে তুলেছেন, তেমনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের সুবিধা সমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।এদিকে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে মাঠ দাঁপিয়ে বেড়ানো, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আমিনা বেগম অনন্যা নির্বাচনী এলাকায় তাঁর জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। মোছাঃ আমিনা বেগম অনন্যা বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে প্রবীণ রাজনীতিবীদ, ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে জোড়ালোভাবে তাকে সমর্থন জানিয়ে পূণরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করার অভিমত ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা।আরো বলেন একবারের বেশি কেউ মহিলা ভাইস চেয়ারম্যান নাগেশ্বরীতে দ্বিতীয় বার হয়নি এ রেকর্ড ভাঙবে বলে সাধারণ জনগণের প্রত্যাশা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম অনন্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে এলাকার ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে নাগেশ্বরী উপজেলার মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবানের লক্ষ‍্যে কাজ করার ব্রত নিয়ে আবারো প্রতিদ্বন্দ্বিতা করছি। ‘আমি এসেছি জনগণের ভালবাসা নিতে চেষ্টা করেছি সর্বোচ্চ উন্নয়ন করতে, কোনো কার্পণ্য করেনি, কারো প্রতি জুলুম করেনি অন্যায় ও করেনি, সব সময় জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার উপজেলাবাসীর পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page