২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

মাধবপুরে চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকদের সরাসরি হুমকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো>>> হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে সরাসরি কেটে ফেলার হুমকি দিয়েছেন শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী ।মঙ্গলবার (১৪ মে) দুপুরে চৌমুহনি ইউনিয়ন এলাকায় সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের খবরে উপজেলার ৪ সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় অফিস ফাঁকি দিয়ে তিনি বালু ব্যবসায় মত্ত।৬ নং শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান (বালি চেয়ারম্যান) পারভেজ চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকদের ছবি তোলার সময় তার লোকদের দা আনার অর্ডার দেন,এবং গাড়ির টায়ারে ফেলে কুপিয়ে কাটার নির্দেশ দেন।তখন তার দলের লোকেরা কেউ কেউ হাসাহাসি করেন । এ সময় তিনি জোর গলায় সাংবাদিকদের বলেন জগদীশপুর থেকে চৌমুহনীর বুড্ডা পর্যন্ত সমস্ত সোনাই নদী এবং এলাকার বালু মহাল ডিসি অফিস থেকে তার ইজারা নেওয়া।জানা যায়,একটি বালু মহাল ইজারার নামে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক বিএনপি’র আহ্বায়ক পারভেজ হোসেন চৌধুরী একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সোনাই নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন।এতে করে ইজারার নামে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে ।এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানান,বর্তমানে সোনাই নদীর কোথাও কোন ইজারা নাই।তবে পুরো বিষয়টা জানতে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করা হলে,সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব জানান,,এ ব্যাপারে একটি রিট করা আছে,, উপজেলা ইঞ্জিনিয়ার এর সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টা জানতে পারবেন।উল্লেখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বিশাল সিন্ডিকেটের মাধ্যমে রাতের আধারে সোনাই নদীর বালু অবৈধ ভাবে বিক্রি করে আসছে।এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page