২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

৩হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ শ্লোগানে বাগেরহাটের রামপালে ৩হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে।শুক্রবার সকালে রামপালের বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদ্রাসা চত্বরে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ঢাকা দৃষ্টি উন্নয়ন সংস্থা ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এ চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা নেন ৩হাজার রোগী।এ সময় বাছাইকৃত ৫শ রোগীর চোখের ছানি অপারেশন করা হবে ঢাকার দৃষ্টি আই হসপিটালে।চোখ দেখানো,চোখের অপারেশন,ঢাকায় যাওয়া-আসাসহ থাকা সবই ফ্রি।আর ২০০৯সাল থেকে ফ্রি এ চোখের সেবা প্রদাণ করে আসছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।তিনি বলেন,এ পর্যন্ত প্রায় ৬০হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে।তারমধ্যে চোখের ছানি,মাংস বৃদ্ধি ও নেত্রনালীর মত অপারেশন করা হয়েছে ৬হাজার ২শ রোগীর।আগামীতেও তার ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদাণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’অন্ধত্ব প্রতিরোধ করুন’ শ্লোগানে সাড়া দিয়ে চট্টগ্রাম,খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর রামপালে ছুটে আসেন রোগীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page