৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামে ৮ লাখ পিস নকল সিগারেটের ব্র্যান্ডরোল জব্দ, আটক ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৮ লাখ পিস নকল শুল্ক-করের স্টিকার (সিগারেটের ব্যান্ড রোল) জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত পাঁচজনে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা এসব ব্র্যান্ড রোলের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা৷

বৃহস্পতিবার (১৭ মে ২০২৪) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।

তিনি জানান, চান্দগাঁও থানাধিন খাজারোড পাক্কা দোকান এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নকল ব্র্যান্ডরোল তৈরির কাজ করে আসছিল একটি চক্র। এসব রোল গাজীপুরের টাকশালে ছাপানোর কথা থাকলেও চট্টগ্রামের এই ঘরের মধ্যে মানুষের চোখ ফাঁকি দিয়ে ছাপাখানার মেশিনে ছাপিয়ে আসছিলো এসব রোল।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে সেই বাড়িতে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পরে সেখান থেকে আনুমানিক আট লাখ পিস নকল ব্র্যান্ড রোল জব্দ করে পুলিশ। আটক এসব রোল গেলো তিনদিনের তৈরি করা।’

তিনি আরও জানান, আটকরা জানিয়েছেন গত এক বছর ধরে এই কাজ করে আসছিলেন তারা। কেউ কেউ আগে থেকেই ছাপাখানার কাজ জানতেন। বেশি টাকা পাওয়ার লোভে এখানে কাজ করতেন বলে জানান তারা। এসব ছাপানো যে বেআইনি তারা তা জানতেন না।

তাছাড়া কে এই প্রতিষ্ঠানের মালিক সে বিষয়ে স্পষ্ট ধারনা ছিল না তাদের। তবে মাঝে মাঝেই দুয়েকজন লোক মাল নিতে আসলে তাদের কাছে এসব রোল তুলে দিতেন। এই ছাপাখানার পেছনে জড়িত অনেকের নাম হাতে এসেছে গোয়েন্দা পুলিশের হাতে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলতে চান না বলেও জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

You cannot copy content of this page