২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাংবাদিকের উপর হামলা: চেয়ারম্যান কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রবিবার (১২ মে) দুপুরে আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে; শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক সিবেন্দ্র দাস বলেন,আদালতের আদেশের পর প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুক আলম বলেন,আসামী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল অস্থায়ী জামিনে ছিলেন।আজ বিজ্ঞ আদলতে এসে জামিন প্রার্থনা করলে দিরাই আমলি আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।প্রসঙ্গত,গত বছরের ৪ সেপ্টেম্বর সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।এতে সাংবাদিক জোসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন।ওই দিন রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১২.০৫.২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page