২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জ পৌরসভাকে তামাকমুক্ত করতে শপথবাক্যে পাঠ করান পৌর মেয়র নাদের বখত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ পৌরসভাকে তামাকমুক্ত করতে শপথবাক্যে পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে ও এনজিও সংস্থা আরডিএস এর সহযোগিতায় পৌরসভার হলরুমে এই শপথবাক্যে পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সভাপতিত্বে ও আরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।শপথবাক্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস,পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর,কাউন্সিলর গোলাম আহমদ,মহিলা কাউন্সিলর সাবিনা চৌধুরী মণি,মহিলা কাউন্সিলর সৈয়দা জাহানারা প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,আমরা কতটুকু তামানমুক্ত হতে পেরেছি জানি না,তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের এই নেশা জাতীয় দ্রব্য সিগারেট,জর্দা এবং মাদকমুক্ত রাখতে হলে আমাদের সবাইকে আজ থেকে ঐ সমস্থ নেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ করার শপথ নিতে হবে।এই নেশা জাতীয় দ্রব্য ব্যবহারের ফলে প্রতিবছর অনেক মানুষকে মৃত্যুর মুখে পতিত হতে হয়।এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হলে সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বিপুল পরিমান টাকা স্বাস্থ্যখাতে ব্যয় করে থাকেন। তিনি আরো বলেন,জাতির পিতার কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ডায়নামিক লিডার হিসেবে আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূলের ঘোষনা দিয়েছেন।এজন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত তামাক নিয়ন্ত্রন কার্যক্রমে এই সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি,এবং এই পৌরসভার অফিসকক্ষে কিংবা পৌরসভার আঙ্গিনায় কেহ যেন ধূমপান করতে না পারেন সেইজন্য উপস্থিত পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে দেন মেয়র।এই পৌরসভার দেড়লাখ নাগরিককে তামাকমুক্ত করতে উপস্থিত সকল নাগরিককে শপথ বাক্যে পাঠ করার মেয়র নাদের বখত।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৭.০৫.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page