২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

হাসপাতাল দখল করলেন এমডি: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে পরিচালক ও শেয়ার হোল্ডারদের সম্পদ কুক্ষিগত করে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। হাসপাতালটির ১৮ জন পরিচালক ও ৪০০ জন শেয়ারহোল্ডারের বেশিরভাগকেই হাসপাতালটির মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে এবং হচ্ছে।হাসপাতালটির চেয়ারম্যানকে পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।অভিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালকের নাম মো. সোহাগ।তিনি চাটখিল স্কয়ার হাসপাতাল প্রাইভেট নামের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে হাসপাতালটির চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিচালকবৃন্দ সংবাদ সম্মেলন করে এই অভিযোগগুলো তুলে ধরেন।সংবাদ সম্মেলনে হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজানসহ কয়েকজন ভুক্তভোগী পরিচালক উপস্থিত ছিলেন।হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফুল্লাহ মানিক অভিযোগ করে বলেন,’২০১৫ সালে প্রতিষ্ঠিত আমাদের মালিকানাধীন হাসপাতালটি প্রতিষ্ঠার ৩ বছর পরে অভিযুক্ত মো. সোহাগকে তার বারবার অনুরোধের প্রেক্ষিতে শেয়ার হোল্ডার ও পরিচালক করা হয়। পরবর্তীতে তাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়। এমডি হবার পর সে ৫ জন পরিচালককে মূল টাকা নিয়ে বের হয়ে যেতে বাধ্য করার পাশাপাশি অনেক শেয়ার হোল্ডারদেরকে লোকসানের ভয় দেখিয়ে মূল টাকা নিয়ে সরে যেতে বাধ্য করেন।’তিনি আরো বলেন,’প্রাতিষ্ঠানিক লেনদেনে হিসেব চাওয়ার কারণে সে আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলো।যারা আমার সাথে ছিলো, তাদেরকেও সে হুমকি দেয়।অভিযুক্ত মো. সোহাগ সমাধানের জন্য স্থানীয় কাউকে তোয়াক্কা না করায় ২১ এপ্রিল এই বিষয়ে আমরা কোর্টে মামলা করি।সোহাগ তার অপকর্ম ঢাকতে পরের দিন আমাদের বিরুদ্ধে পাল্টা  মামলা করে।আমাকে আরো ১৫টি মামলায় জড়িয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন।’হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজান বলেন,’আমি যে হাসপাতালটির চেয়ারম্যান এটাই তারা এখন আর মানতে চাইছেন না।আমাদের হাসপাতালকে সোহাগ তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে।অথচ পরিচালক আর শেয়ারহোল্ডারদের বহু ত্যাগ তিতিক্ষায় গড়ে উঠেছে হাসপাতালটি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

You cannot copy content of this page