২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

হাসপাতাল দখল করলেন এমডি: ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে পরিচালক ও শেয়ার হোল্ডারদের সম্পদ কুক্ষিগত করে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। হাসপাতালটির ১৮ জন পরিচালক ও ৪০০ জন শেয়ারহোল্ডারের বেশিরভাগকেই হাসপাতালটির মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে এবং হচ্ছে।হাসপাতালটির চেয়ারম্যানকে পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।অভিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালকের নাম মো. সোহাগ।তিনি চাটখিল স্কয়ার হাসপাতাল প্রাইভেট নামের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে হাসপাতালটির চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিচালকবৃন্দ সংবাদ সম্মেলন করে এই অভিযোগগুলো তুলে ধরেন।সংবাদ সম্মেলনে হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজানসহ কয়েকজন ভুক্তভোগী পরিচালক উপস্থিত ছিলেন।হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফুল্লাহ মানিক অভিযোগ করে বলেন, ‘২০১৫ সালে প্রতিষ্ঠিত আমাদের মালিকানাধীন হাসপাতালটি প্রতিষ্ঠার ৩ বছর পরে অভিযুক্ত মো. সোহাগকে তার বারবার অনুরোধের প্রেক্ষিতে শেয়ার হোল্ডার ও পরিচালক করা হয়। পরবর্তীতে তাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়। এমডি হবার পর সে ৫ জন পরিচালককে মূল টাকা নিয়ে বের হয়ে যেতে বাধ্য করার পাশাপাশি অনেক শেয়ার হোল্ডারদেরকে লোকসানের ভয় দেখিয়ে মূল টাকা নিয়ে সরে যেতে বাধ্য করেন।তিনি আরো বলেন,প্রাতিষ্ঠানিক লেনদেনে হিসেব চাওয়ার কারণে সে আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলো।যারা আমার সাথে ছিলো,তাদেরকেও সে হুমকি দেয়।অভিযুক্ত মো. সোহাগ সমাধানের জন্য স্থানীয় কাউকে তোয়াক্কা না করায় ২১ এপ্রিল এই বিষয়ে আমরা কোর্টে মামলা করি।সোহাগ তার অপকর্ম ঢাকতে পরের দিন আমাদের বিরুদ্ধে পাল্টা  মামলা করে।  আমাকে আরো ১৫টি মামলায় জড়িয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন।’হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজান বলেন, ‘আমি যে হাসপাতালটির চেয়ারম্যান এটাই তারা এখন আর মানতে চাইছেন না।আমাদের হাসপাতালকে সোহাগ তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে।অথচ পরিচালক আর শেয়ারহোল্ডারদের বহু ত্যাগ তিতিক্ষায় গড়ে উঠেছে হাসপাতালটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page