২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ২৪৮ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ২৪৮ তম সিন্ডিকেট সভা আইআইইউসি সিন্ডিকেটের সভাপতি আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে আত্বত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার ২ মে ২০২৪ আইআইইউসি কনফারেন্স রুম উক্ত সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ইউজিসি মনোনীত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ, অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন সরকার কর্তৃক মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ খালেদ রহিম, আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সিআরপির ডিজি প্রফেসর ড. নামজুল হক নদভী ও রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার ।উক্ত সভায় বিগত ২৪৭ তম সিন্ডিকেট সভার কার্যবিবরনী পেশ ও বিস্তারিত আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে নিশ্চিত করা হয়। উক্ত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। আইআইইউসির ফাইন্যান্স কমিটির বিগত সভার কার্যবিবরণী পেশ ও বিস্তারিত আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবিরের পদত্যাগ পত্রের বিষয়ে বিস্তারিত আলোচনার পর পদত্যাগ পত্র গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া বিভিন্ন কমিটির প্রতিবেদন পেশ করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page