২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সাতকানিয়া কেরানীহাটে মহান মে দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া >>> মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে সাতকানিয়া কেরানীহাটে শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও সাতকানিয়া—লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য এম.এ. মোতালেব সিআইপির ছবি সম্বলিত ব্যানার, পেষ্টুন, গেঞ্জি পরিহিত হয়ে সকাল থেকে বিভিন্ন ইউনিটের ব্যান্ড পার্টি নিয়ে শ্রমিকরা র‌্যালী সহকারে কেরানীহাট গোল চক্করে এসে মিলিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক ওমর। শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াহিদুল আলম, আবদুস শুক্কুর, হেলাল উদ্দিন, মুরাদ খাঁন, শহিদুল ইসলাম খাঁন, আবু তৈয়ব প্রমুখ।

সভা ও র‌্যালী শেষে জনগণকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে কেরানীহাট, রাস্তারমাথা, সাতকানিয়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে তৃঞ্চার্থ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। সভায় বক্তারা পরিবহনসহ সকল শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে মালিক পক্ষের সহযোগিতা কামনা করে বলেন “শ্রমিক মালিক গড়বে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর, এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। বক্তারা আরো বলেন, পরিবহন শ্রমিক সহ যে কোন শ্রমিকের উপর কোন ধরণের চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য শ্রমিকরা বরদাস্ত করবে না এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে। মাননীয় শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি দায়িত্ব গ্রহণ করে ঈদে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করে দেশে আই.এল.ও এর নীতিমালা অনুসারে জাতীয় শ্রমনীতি আইন প্রণয়ন ও বাস্তবায়নের অনুরোধ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page