১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে অজিদের নাস্তানাবুদ করে বাংলাদেশের রঙিন দিন মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ, লা লিগার ম্যাচ স্থগিত নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

জামালপুরে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে বিশেষ নামাজ ও দোয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র উদ্যোগে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।জামালপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।নামাজে স্থানীয় শতশত মুসল্লি, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন।ইসতিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন শহরের বড় মসজিদের খতিব মুফতি মো: আব্দুল্লাহ।এতে প্রায় সহস্রাধিক মুসুল্লি উপস্থিত হোন।নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা জানান,প্রচণ্ড তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে কৃষিজমি শুকিয়ে যাচ্ছে।এর ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।মানুষ গরমে ও তাপপ্রবাহে ঘর থেকে বের হতে পারছেন না।গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।এ জন্য আল্লাহর রহমতের বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়।নামাজ শেষে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।এ সময় মুসল্লিরা চোখের পানি ফেলে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।জামালপুরে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে।এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ।তীব্র গরম থেকে রক্ষা পেতে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র বৃষ্টি কামনা করে নামাজ আদায় করার আয়োজনে ভীষণ খুশি উপস্থিত মুসুল্লিরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page