৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

চাটখিলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> সারাদেশের মতো নোয়াখালীতেও প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।গত কয়েকদিনের তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দেখা মিলছে না বৃষ্টির।মানুষের পাশাপাশি হাঁসফাঁস প্রাণিকুল। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নোয়াখালীর চাটখিলে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।বৃহস্পতিবার সকাল ১০টায় চাটখিল কামিল মাদরাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।জানা যায়,চাটখিলের আলেম সমাজের উদ্যোগে বৃষ্টির জন্য চাটখিল কামিল মাদরাসা মাঠে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন এলাকার কয়েকশ মুসল্লি অংশ গ্রহণ করেন।নামাজের জামাতে ইমামতি করেছেন চাটখিল কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার।মাওলানা রাকিব উদ্দিনের সঞ্চালনায় নামাজ পরবর্তী দোয়া পরিচালনা করেন,রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান।নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।আয়োজক কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন বলেন,টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে।আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।সেজন্যই সবাই একত্রিত হয়ে সালাতুল ইসতিসকা আদায় করেছি।মোনাজাত পরিচালনাকারী মাওলানা মহি উদ্দিন হাসান বলেন,গত কয়েক দিনের অসহনীয় গরম পড়েছে।তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে।এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই।দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।এসময় মাওলানা ছাইফ উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান,মাওলানা ওমর ফারুক,মাওলানা মাসুম বিল্লাহ,মাওলানা আবুল কালাম আহমাদি,মাওলানা আবু সাদেকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

You cannot copy content of this page