২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কৃষি জমির টপ সয়েল কাটায় সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ১ জনকে কারাদন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে কৃষি জমির উপরি ভাগের মাটি বা টপ সয়েল কেটে মাটি অন্যত্র কাজে লাগানোর অপরাধে ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মোজাফফর হোসেন উপজেলার দক্ষিন ঢেমশার আবুল হোসেনের পুত্র।১৪ এপ্রিল’২০২৪ ইং রবিবার রাত ১২.২০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়াপুকুর পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোজাফফর হোসেন (৩১) পিতা- আবুল হোসেন, দক্ষিণ ঢেমশা, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, বেআইনীভাবে যে বা যারাই বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, কাউকে ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page