১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সখিপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে।এমন বিরল ঘটনা বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এক প্রবাসী স্ত্রীর গর্ভে ঘটেছে।বুধবার (১১এপ্রিল)সখিপুরে এমন ঘটনা এটিই প্রথম।প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান মিয়ার প্রতিবেদকের সাথে কথা হলে জানান,আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫ মাস যাবৎ অন্তঃস্বত্তা।ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।সুমনার অবস্থা অবনতি হলে,তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরীক্ষা শেষে সুমনার পেটে ৬বাচ্চা বিষয়টি নিশ্চিত হন।পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়।ঐ প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬সন্তান কেউই বেঁচে নেই।প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন।এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই দম্পতির আগে কোন সন্তানাদি নেই।এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page