২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কলমাকান্দায় মোটরসাইকেলে চাকা ফেটে একই পরিবারের ৩ জন নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি >>> নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত সড়কে মোটরসাইকেলের চাকা ফেটে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ ঈদের দিন (১১ এপ্রিল) বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের চেংনী নামক এলাকায় মোঃ ইন্তাজ আলীর মনোহরী দোকান ঘরের সামনে লেংঙ্গুরা সীমান্ত সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলো, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে মো. হালিম হোসেন (১৮) ও তার ভগ্নিপতি একই এলাকায় মুজিবর রহমানের ছেলে মো. নবী হোসেন (৩৫) এবং একই এলাকার (কুমিল্লাপাড়া) মো. কবির হোসেনের ছেলে মো. হৃদয় মিয়া (২৩)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদের দিন নিজ বাড়ী থেকে দুপুরের খাওয়া শেষে পাহাড় দেখার উদ্দেশ্য একই পরিবারের ওই তিনজন একটি মোটরসাইকেলে করে কলমাকান্দা উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। ওই দিন বিকাল অনুমান ৪ টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংনী নামক এলাকায় সড়কে পৌঁছলে মোটরসাইকেলের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক । এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । কলমাকান্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page