১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় এওচিয়া দুর্বৃত্তদের গুলিতে আহত ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে দুজন মহিলা দুইজন পুরুষ আহত হয়েছেন এর মধ্যে তিনজনই বয়োবৃদ্ধ।৮ এপ্রিল ২০২৪ রাত ১০ ঘটিকার সময় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা ০৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত চারজন হলেন -আবুল হাশেম (৬৫)এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গার এলাকার লাল মিয়ার ছেলে দিলওয়ারা বেগম(৫৫) একই এলাকার আতর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৬০) একই এলাকার বাসিন্দা সিফাতুল ইসলাম(২৫)একই এলাকার আক্তার হোসেনের ছেলে ৷অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ চারজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গায় ৯ নম্বর ওয়ার্ডে রাত দশটার দিকে সিএনজি যুগে কিছু মুখোশধারী সন্ত্রাসী রাস্তার দক্ষিণ থেকে এসে সিফাত নামের একটি ছেলেকে লাঠি দিয়ে গুরুতর পিটাতে থাকে তার আওয়াজ শুনে অপর তিনজন সামনে আগালে দুর্বৃত্তরা তাদের গুলি করতে থাকে এক পর্যায়ে ঘটনাস্থলে তিনজনে গরীবৃদ্ধি হয়৷স্থানীয় ইউপি সদস্য নবীর হোসেন বলেন,রাত দশটার সময় মুখোশ পরা কিছু লোক সিএনজি যুগে এসে সিফাত কে মারধর করতে থাকে,তখন লোকজন জানাজানি হলে ওদিকে তাকে বাঁচানোর জন্য অপর তিনজন সামনের দিকে আগালে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা,এ সময় ঘটনাস্থলে আমাদের এলাকার মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ হয়৷তৎক্ষণিক ঘটনা সাতকানিয়া থানা পুলিশকে জানালে তারা ৭ জনের একটি টিম ঘটনাস্থলে আসে পরে ডিএসবি লোক আসে ৷সাতকানিয়া থানার ওসি তদন্ত এসে বিস্তারিত নোট করে নিয়ে গেছেন ৷বিকটিম সিফাতুল ইসলামকে মেট্রো ফোনে কল দেওয়া হলে কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া হয়নি৷সাতকানিয়া থানার ওসি তদন্ত মোঃ আতাউল হক চৌধুরী জানান,খবর পেয়ে সরাসরি আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছি,ওখানের স্থানীয়রা জানান দুর্বৃত্তরা মুখোশ পরিহিত থাকার কারণে কাউকে চিনতে পারেনি৷এবং আমাদের থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেনি ৷তবে আসামিদের সনাক্ত গ্রেফতারের লক্ষ্যে আমাদের টিম কাজ করছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন, গোলাগুলির খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।কেন এবং কী কারণে গুলির ঘটনা ঘটেছে,তা খতিয়ে দেখার পাশাপাশি গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।এই বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম’র কাছ থেকে মেট্রো ফোনে জানতে চাইলে তিনি বলেন,উক্ত ঘটনার আমি খবর পেয়েছি,তদন্ত হচ্ছে এবিষয়ে আমাদের পুলিশ কাজ করছে এবং সাতকানিয়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত তাদের গ্রেফতার করার জন্য৷ আসামি যেই হোক না কেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page