৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাসিক ১৭ নং ওর্য়াডে ঈদ উপহার ও ইফতার বিতরণ শাহুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহীতে গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে রমজানের মাসব্যাপী ঈদ উপহার বিতরণ করছেন রাজশাহী সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদৎ আলী শাহু।সকলে যেন পবিত্র মাহে রমজান স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন এই কথা মাথায় রেখে প্রতিবছরই ঈদ উপহার বিতরণের মত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এই কাউন্সিলর।গতকাল শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় বশিরাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে দেখা যায় রাসিক কাউন্সিলর শাহাদতৎ আলী শাহু-এর ছেলে সায়েম আলী সনি ও কর্মীরা সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করছেন।ঈদ উপহার বিতরণ শেষে নওদাপাড়া আমচত্বর কাউন্সিলরের নিজ কার্যালয়ে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন।স্থানীয়রা জানান,কাউন্সিলরের কাছ থেকে ঈদ উপহার পাওয়া মানেই আনন্দ।প্রতিবছরই শাড়ি লুঙ্গি আর ঈদ সামগ্রী হিসেবে চাল,ডাল,চিনি,লাচ্ছা,সেমাই দিয়ে থাকেন কাউন্সিলর।এমনকি ঈদে মানবেতর জীবনযাপন কেউ করছেন শুনতে পেলেই ডেকে আর্থিকভাবে সহযোগিতা করেন শাহাদৎ আলী শাহু।শুধু কর্মী নয় সর্বস্তরের নারী পুরুষ যাতে ঈদ স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেন এই বিষয়ে সজাগ থাকেন এই কাউন্সিলর।বশিরাবাদে প্রতিবন্ধী সুকেদা নামের এক নারী বলেন,আমি প্রতিবন্ধী একজন মানুষ।প্রতিবছর দুই ঈদেই ঈদ উপহার পাই।আবার টিসিবি কার্ড সহ সবধরনেরই সহযোগিতা পাই।কেউ বাদ পড়লেও খোঁজ খবর নেন কাউন্সিলরের লোকেরা।বাশিরাবাদে শাড়ি বিতরণ করছিলেন কাউন্সিলরের ছেলে সায়েম আলী সনি।তিনি বলেন,আমার বাবা প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এলাকাবাসীকে ঈদ উপহার বিতরণ করেন।বাবার সাথে আমিও ঈদ আনন্দে শামিল সকলের সাথে দেখা করি।খোঁজ খবর নিয়ে থাকি।সেই সাথে ঈদ উপহার দিতে আসি।কাউন্সিলর কার্যালয়ে সামনে ইফতার বিতরণের সময় সাহাদতৎ আলী শাহু বলেন,সারাবছরের উপার্জন আমি পবিত্র ঈদে তাঁদের মাঝে বিলিয়ে দেই।নেত্রীর নির্দেশনায় সকলে যেন ঈদ ভালোভাবে করতে পারেন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডে কেউ অখুশি থাকবেন না। টাকা পয়সা, ঈদ সামগ্রী যা লাগবে আমাকে বললে বা আমি জানতে পারলেই ব্যবস্থা করে দিব,ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page