২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পুলিশের সংবাদ সম্মেলন- সুনামগঞ্জের মইনপুরে মুদি দোকানীকে পরিকল্পিতভাবে খুন করা হয়, কোন ডাকাতির ঘটনা ঘটেনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের মইনপুরে মুদি দোকানী আমির উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কোন ডাকাতির ঘটনা ঘটেনি।গত ৩১ শে মার্চ মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে নিজ বাড়ির মুদি দোকানে গিয়ে গ্রামের তিনটি বখাটে যুবক ঘুম থেকে আমির উদ্দিনকে ডেকে তুলে গলায় দাড়াঁলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ।এ ঘটনায় এক শিশু সহ ৩ জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশ।শুক্রবার দুপুরে সুনামগঞ্জের আলোচিত হত্যাকান্ড নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসির রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, গত ৩১ মার্চ রাতে নিজ বাড়ির দোকানে খুন হন এই মুদি দোকানী আমির উদ্দিন।থানা পুলিশ হত্যাকান্ডের পর জড়িত আসামি একই গ্রামের মজনু মিয়াকে (২৬) গ্রেফতার করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত শিশু রমজানকে (১৩) আটক পূর্বক পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশু রমজান বর্ণিত হত্যাকান্ডে সেসহ কারা কারা জড়িত ছিল সেই বিষয়টি স্বীকার করে এবং হত্যাকান্ডের পরিকল্পনাসহ হত্যাকান্ডের সহিত জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা বলে দেয়।তদন্তে এবং আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় আমির উদ্দিন তার মুদি দোকানে ডিজেল বিক্রি করতেন।ডিজেল কেনাবেচা নিয়ে আসামিদের সাথে আমির উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল।এই ঘটনার জেরে আসামিগণ তার দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আমির উদ্দিনকে হত্যা করে। হত্যাকান্ডের সহিত জড়িত অপর আসামি জাহিদুল ইসলামকে মইনপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনসহ মোট ৬ জন আসামীর তথ্য পাওয়া গেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী ও এস আই আনিসুর রহমান প্রমুখ।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৫.০৪.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page