২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

কুলঞ্জ মৌজার সরকারী খাস খতিয়ানের বৈরাগী নদী খনন করে জলাশয় সৃজন করে ভোগ দখল করছে প্রভাবশালীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে দিরাই উপজেলার কুলঞ্জ মৌজার সরকারী খাস খতিয়ানের বৈরাগী নদী ভেকো মেশিন দিয়ে খনন করে জলাশয় সৃজন করে ভোগ দখল করছে নজরুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে একটি প্রভাবশারী চক্র।কেউ প্রতিবাদ করলে হয়রানী’র শিকার হতে হয়।এমন অভিযোগ এনে কুলজ্ঞ গ্রামের মোঃ রেজুয়ান চৌধুরীর ছেলে মোঃ আলাউর রহমান চৌধুরী ও মোঃ রেজুয়ান চৌধুরীর ছেলে আমির হামজা চৌধুরীর স্বাক্ষরিত সাদা কাগজে দুজন বাদি হয়ে গত ২১ মার্চ ২০২৪ইং তারিখে কুলঞ্জ গ্রামের মৃত আব্দুল হামিদ চৌধুরীর ছেলে নজরুল ইসলাম চৌধুরী(সাবান),গিয়াস উদ্দিন চৌধুরী’র ছেলে মিজান চৌধুরী, মৃত খালেকুজ্জামান চৌধুরীর ছেলে সিপার চৌধুরী(মাফি),মৃত মজিবুর রহমান চৌধুরীর ছেলে বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী,মৃত মজিদ চৌধুরীর ছেলে মোঃ আছাদ চৌধুরী,মৃত ছনাওর চৌধুরীর ছেলে লুৎফুর রহমান চৌধুরী,মৃত জহিরুল ইসলাম চৌধুরীর ছেলে আবুল কাশেম চৌধুরী(সেবুল),মৃত খালেকুজ্জামান চৌধুরীর ছেলে সুয়েল চৌধুরী,মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মইজ উদ্দিন চৌধুরী,মইন উদ্দিন চৌধুরী মাশুক,মৃত আবু হোসেন চৌধুরীর ছেলে আবুল খয়ের চৌধুরী,মৃত মশহুদ চৌধুরীর ছেলে মফরুজ চৌধুরী,মৃত মালা মিয়া চৌধুলরি ছেলে জাবেদ চৌধুরী,মৃত হরমুজ উল্ল্যাহর ছেলে বাবুল মিয়া তালুকদার,মদব্বির হোসেন চৌধুরীর ছেলে খালেদ চৌধুরীকে অভিযুক্ত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে এমন লিখিত অভিযোগটি দায়ের করেন।অভিযোগসূত্রে জানা যায়,নামাংঙ্কিত ব্যাক্তিরা কুলজ্ঞ মৌজার ১৪৫ জেএল নং এর সরকারী খাস খতিয়ানের বৈরাগী ভেকো মেশিন দিয়ে খনন করে স্থায়ী বাধঁ নির্মাণ করে জলাশয় সৃজন করে কোন লীজ ছাড়াই সরকারের লাখ লাখ টাকা আত্মসাধ করে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়।এছাড়াও বনুয়ার খাল,কাচারিয়া বন্ধের গুমারিয়ার দাইড়,নওয়া বন্ধের হাওর পাড়ের বিল,হিল্লা বন্ধের বিল,হইর ডুবি বিল,গইনকার বন্ধের বিল,বিতরা বন্ধের বিল এসব সরকারী খাস খতিয়ানের জলাশয়গুলিকে লীজ না নিয়ে প্রতিবছর সরকারের লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত করে দিরাই উপজেলা সহকারী ভূমি কমিশনার ও তফশীলদারের চোখের সামনে এসব টাকা আত্মাসাত করছেন বলে উল্লেখ করা হয়। অবৈধভাবে ভোগদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও জেলা প্রশাসনের নিকট স্থানীয় বাসিন্দারা দাবী জানান।এ ব্যাপারে দিরাই উপজেলা তহশীলদার মোঃ আব্বাস উদ্দিন জানান,যেহেতু জেলা প্রশাসক মহোদয়ের নিকট অভিযোগ দেয়া হয়েছে উনি যা নির্দেশনা দিবেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী জানান,বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সুনামগঞ্জ প্রতিনিধি
০২.০৪.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page