২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি,২ শতাধিক দোকান লন্ডভন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই উপজেলার অন্তত ৭শতাধিক কাচা ঘরবাড়ি ও ২শতাধিক দোকানপাঠ লন্ডভন্ড হয়ে গেছে।সেই সাথে শতাধিক গাছ ভেঙে সড়কে পড়ে যানজট সৃষ্টি হয়েছিল।রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এই কালবৈশাখীর ঝড় সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয় এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও এই ঝড়ে প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।রবিবার রাতে সুনামগঞ্জে হটাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডবন্ড হয়েছে দুই উপজেলার ৭ শতাধিক ঘরবাড়ি, ২ শতাধিক দোকান ও শতাধিক গাছপালা।এতে বেকায়দায় পড়েছেন ঘরবাড়ি বিধ্বস্ত প্রায় লক্ষাধিক মানুষ।এরমধ্যে জেলার শান্তিগঞ্জ উপজেলার কামরূপাদলং,সদরপুর, চন্দ্রপুর,আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর,লক্ষণশ্রী ইউনিয়নে ২শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।মাত্র ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে।মানুষজন তখনও ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন।তারা কোনমতে পরিবার আর সন্তানদের নিয়ে ঘরের ভেতর থেকে নিজেদের জীবন বাচাঁনোর জন্য বের হন।কিন্তু নিজের কোন আসবাবপত্র,ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি।এদিকে মানুষ ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।তাই সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন ভূক্তভোগীরা।এদিকে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা দিয়ে সিএনজি যোগে তিনজন অসুস্থ নারী হাসপাতালে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে চলন্ত সিএনজির উপর গাছ ভেঙে পড়ে তিনজন নারী আহত হয়েছেন এদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসোব দিয়ে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ বলেন,ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। এবং তাদের ঘর নির্মাণর জন্য ঢেউটিন বিতরণ করা হবে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, রাত ১০টায় তীব্র বেগে কালবৈশাখীর ঝড় আসে,সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি।এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে ঝড়ে গাছপালা,বৈদ্যুতিক খুঁটি, কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৪.২০২

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page