৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

তাহিরপুরে এক ব্যবসায়ীকে পিঠিয়ে হাত ভেঙ্গে দিয়েছে চোরাকারবারীরা,থানায় অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে একদল চিহিৃত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা ও অপকর্মের প্রতিবাদ করায় হযরত আলী(৩৪) নামে এক নিরীহ ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কালর্ভাডের নীচে নিয়ে লোহার রড,দা ও ধারালো চাকু দিয়ে হাত ভেঙ্গে পিঠিয়ে গুরুতর আহত করেছে।তার চিৎকার শুনে তার স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রবিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।আহত হযরত আলী বীরেন্দ্রনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।এ ঘটনায় আহতের বড়ভাই মোঃ হাফিজ উদ্দিন বাদি হয়ে গত ৩০ মার্চ রোজ শনিবার বিকেলে বীরেন্দ্রনগর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী ৪ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।মামলায় আসামীরা হলেন,বীরেন্দ্রনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে হেকিম মিয়া,মৃত জালাল উদ্দিনের ছেলে মজ্ঞুল হক,মোঃ লোকমান মিয়ার ছেলে রুবেল মিয়া(ওরফে ডিজে রুবেল),মৃত কুরবান আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।অভিযোগ সুত্রে জানা যায়,বীরেন্দ্রনগর গ্রামের নামাংঙ্কিত বিবাদিগণ সীমান্ত এলাকায় অবৈধ মাদক ব্যবসার পাশাপাশি ভারত থেকে রাতের আধাঁরে চুনাপাথর সহ অনেক ধরনের অবৈধ পন্য নামিয়ে আনাসহ নানান অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে।ঐ চোরাকারবারীচক্রটি ভারত থেকে অবৈধ পন্থায় চুনাপাথর নামানোর সময় বিজিবি ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে এবং ওদের নামে থানায় মামলাও করে।আহত হযরত আলীকে বিজিবির সোর্স সন্দেহ করে আসছিল ঐ চোরাকারবারীরা।গত ৩০ মার্চ ব্যবসায়ী হযরত আলী ঈদকে সামনে রেখে ব্যবসাযিক কাজে তিনি পাশর্^বর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা যান এবং বিকেলে মোটর সাইকেলযোগে কলমাকান্দা হতে নিজ বাড়ি বীরেন্দ্রনগর গ্রামে পৌছার আগে কউচ্চাছড়া থেকে বাগলী বাজার হয়ে বঙ্গবন্ধুগামি পাকারাস্তায় কালভার্ডের উপর পৌছামাত্র ওৎপেতে থাকা নামাংঙ্কিত চোরাকারবারীচক্রটি দাড়াঁলো অস্ত্র নিয়ে হযরত আলীর মোটর সাইকেলের গতিরোধ করে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কালভার্ডের নীচে নিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্নস্থানে পিঠিয়ে রক্তাক্ত করে এবং ডান হাতটি ভেঙ্গে তার পকেটে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এর একবছর পূর্বেও ঐ চক্রটি একই কায়দায় ব্যবসায়ী হযরত আলীর উপর হামলা করেছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।থানায় অভিযোগ দেয়ার কারণে চোরাকারবারীচক্রের সদস্যরা মামরা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দামকী দিয়ে আসায় বাদির পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।এ ব্যাপারে চোরাকারবারীচক্রের মূল হোতা হেকিম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আনীত অভিযোগটি অস্বীকার করে ফোনের লাইনটি কেটে দেন।এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজিম উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১.০৩.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন।
বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page