কলমেঃ মাহফুজা মিনি রংপুর,বাংলাদেশ
বঙ্গবন্ধু তুমি,
জীবন দিয়েছ দেশের জন্য,
তোমাকে দমাতে পারেনি পাকিস্তানি সৈন্য।
তুমি এক মহান বীর,
তোমার রক্তে রঞ্জিত হয়েছিল নীড়।
তুমি করেছো মানুষের উপকার,
কখনো করোনি কারো অপকার।
তুমি অকুতোভয়,
তোমার জন্য বাংলাদেশ করেছে যুদ্ধ জয়।
তুমি ছিলে এক মহান ব্যক্তি
করেছো সুবিচার রাজনীতি।
তুমি জীবনে অকারণে কারাবন্দি হয়েছো বহুবার।
পাকিস্তানি শাসক তোমায় দিয়েছে
মিথ্যা মামলার সমাহার।
তবুও তুমি যাওনি কখনও দমে,
সাহসের সাথে বাঙালিকে
দিয়েছো ডাক সংগ্রামে।


মন্তব্য