২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

প্রতারনার মাধ্যমে ভূয়া দলিল করে জমি বিক্রয়ের অভিযোগে আটক-৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরী করে জমি বিক্রয়ের অভিযোগে মোংলা পোর্ট পৌরসভার এক কাউন্সিলরসহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।এ ঘটনায় ৩জনকে আটক করে শুক্রবার (২৯মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।মোংলা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।এ মামলায় ৩আসামী আটক হলেও কাউন্সিলরসহ বাকী আসামীরা পলাতক রয়েছে।পুলিশ জানায়, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার হরসিদ রায়ের পুত্র তারাপদ রায় ও দুর্গাপদ রায়কে মালিক বানিয়ে এই দুইজনের নামে পৌর মহিলা কাউন্সিলর শিউলী আক্তার, প্রদীপ মন্ডল ও মাহবুব মাষ্টরসহ কয়েকজন মিলে ৫একর ৫৬শতক জমির প্রতারনার মাধ্যমে জাল দলিল তৈরী করে।২৮মার্চ বৃহস্পতিবার দুপুর সড়ে ১১টার দিকে সেই জমি কবলা দলিল মুলে বিক্রিয় করতে সাব রেজিস্ট্রি অফিসে যায় এ প্রতারক চক্রটি।সরকারী ১নম্বর বইয়ের ক্রমিক নং-১৮৭, দলিল নং-১৮৫,খাজনা পরিশোধের রশিদ ও সকল সই মহরকৃত জাল কাগজের ফটোকপি মোংলা রেজিস্ট্রি অফিসে জমা দেয় এ চক্রের সদস্যরা। সাব রেজিষ্ট্রার অফিসার আসামীদের দাখিলকৃত দলিল ও সরকারী সকল কাগজপত্র যাচাইকালে তা রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভূয়া প্রমাণিত হওয়ায় প্রতারক চক্রের তারাপদ রায়, দুর্গাপদ রায় ও প্রদীপ মন্ডল নামের এ ৩জনকে হাতে-নাতে আটক রাখে রেজিস্ট্রি অফিসের লোকজন।এ সময় পৌর কাউন্সিলরসহ বাকীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।জাল কাগজপত্র তৈরী ও ভূয়া দলিলে জমি বিক্রির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বুধবার রাতে মোংলা সাব রেজিষ্ট্রার স্বপন কুমার দে বাদী হয়ে আটক ৩জনসহ মোংলা পোর্ট পৌরসভার (সংরক্ষিত ৭,৮,৯) মহিলা কাউন্সিলর শিউলী আক্তার,দালাল মাহবুবুর রহমান শেখ, ইলিয়াস মৃধা ও দিপা তরফদারসহ ৭জনের নামের মোংলা থানায় মামলা দায়ের করেন এবং আটক ৩জনকে পুলিশের হাতে তুলে দেন সাব রেজিষ্ট্রার।আটক ৩জনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বরেন,জাল-জালিয়াতির মাধ্যমে দলিল ও অন্যান্য কাগজপত্র তৈরী করে জমি বিক্রি করার চেষ্টা করছিলেন কয়েক প্রতারক।এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে সাব রেজিষ্ট্রার বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page