মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
ঈদের আগে ধরেছে বায়না
কিনবে দামী শাড়ি,
আরো কিনবে নানান কিছু
নিয়ে ফিরবে বাড়ি।
শাড়ি কিনতে যেয়ে খোঁজে
অনেক নামি দামী,
উপার্জন করতে ‘কষ্ট কতো
একাই জানি আমি।
একটা নয়তো দুইটো নিবে
শাড়ি যেমন বাহারী,
বললেই কথা রাগবে বেশি
করবে খুবই আড়ি।
শাড়ি কেনার শেষে আবার
কসমেটিক নিতে যায়,
মনের ভিতরে আশা গুলো
পূরণ করতে যে চায়।
আরো নিবে জোড়া জোড়া
কাঁচের রেশমী চুড়ি,
পড়বে নানান বাহারী শাড়ি
দেখাবে রুপসী নারী।
জুতার দোকান যেয়ে বেশ
খোঁজে জুতা যে উঁচু,
হাঁটবে চলবে মেহেদী হাতে
দেখবে পাহাড় নিচু।
ঈদের দিনে সবকিছু পেয়ে
মুখ ভরে যেন হাসে,
গাছের ডালে বাঁধে বাসায়
পাখিটি থাকে বসে।


মন্তব্য