১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চন্দনাইশে আগুনে পুড়ে নিহত সিএনজি ড্রাইভারের বাড়িতে ইউএনও মিল্টন বিশ্বাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চন্দনাইশে হাইওয়ে ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পুড়ে ছাই হয়ে নির্মমভাবে নিহত সিএনজি অটো ড্রাইভার মোহাম্মদ সফুরের(৩৫) বাড়িতে হাজীর হয়ে তাঁর শোকাহত স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি মানবিক সাহয্যের হাত প্রসারিত করেছেন দক্ষ প্রশাসকের পাশাপাশি মানবিক প্রশাসক নামে সবার ভালবাসায় সিক্ত সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাস।২৬ মার্চ’২৪ ইং মঙ্গলবার মহান স্বাধিনতা দিবসের রাস্ট্রিয় কার্যক্রমের ব্যস্ততার মধ্যেও মানবিক ইউএনও মিল্টন বিশ্বাস নিজ আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধে চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুমতি ও নির্দেশক্রমে নিহত সিএনজি ড্রাইভার মোহাম্মদ সফুরের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশায় হাজির হয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের সহানুভূতি ও শান্তনা জানিয়ে ধৈর্য্য ধারন করার অনুরোধ জানান এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফন কাপনের সহযোগিতা স্বরুপ তাৎক্ষনিকভাবে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি তার স্ত্রীকে সেলাই মেশিন প্রদান করবে বলেও জানান, পর্যায়ক্রমে তার বাড়ি ঘর মেরামতের জন্য ঢেউ টিন প্রদান করে পূর্ণবাসন করার ও ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন ধরনের ভাতা সহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাষ প্রদান করেন। উপস্থিত ক্ষেত্রে ইউএনএ মিল্টন বিশ্বাস নিহত সিএনজি অটো ড্রাইভার সফুরের লাশ দ্রুত তার পরিবারের কাঁছে পৌঁছানোর জন্য চন্দনাইশ ট্রাফিক পুলিশের সাথে কথাও বলেন৷ এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি যাতে আর সৃষ্ঠি নাহয় সেই নির্দেশনাও প্রদান করেন।এসময় সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্জুমান আরা বেগম, ঢেমশা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও মিল্টন বিশ্বাস নিহত সফুরের স্ত্রী, সন্তানদের মানবিক সহযোগিতা ও পুনর্বাসনে ভিত্তশালী ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসারও অনুরোধ জানান।উল্লেখ্যঃ ২৫ মার্চ সোমবার বেলা ৩ টার সময় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বরুমতি সেতুর পাশে সিএনজি চালিত অটোরিকশাকে থামাতে পুলিশ সংকেত দিলে ড্রাইভার সফুর পুলিশের হয়রানীর হাত থেকে বাঁচতে দ্রুত টার্নিং নিয়ে পালাতে উদ্যত হলে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে সিএনজি সিলিন্ডার বিস্ফোরন ঘটে সিএনজি অটোরিকশায় আগুন ধরে গাড়িটি ভস্মিভূত হয়ে গাড়ীর ভিতরেই চালক সফুর পুড়ে অঙ্গার হয়ে নিহত হয়। নির্মম এ ঘটনা সোস্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইর‌্যাল হয়ে সর্বস্তরের মানুষের মানবিক হৃদয়ে কান্নার অশ্রুতে ভাসে। বেশ সমালোচিত হয় হাইওয়ে ট্রাফিক পুলিশের অবিবেচক ও অনৈতিক কার্যক্রম। ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা ঘন্টাখানেকের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশের বিরোদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page