২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির জন্য আলোর বাতিঘর আইআইইউসি এ স্বাধীনতা দিবসে-নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লার মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত। স্বাধীনতা দিবসের শুরুতেই আইআইইউসি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। বিশ্ববিদ্যালয় সংস্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহনে ক্যাম্পাসে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালী হয় এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব’ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ এই মহান দিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির জন্য আলোর বাতিঘর তারা এই জাতিকে আলোকিত এবং মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বিরুদ্ধে জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করে ,এই জাতিকে আলোকিত করে দেশকে দূষণমুক্ত করে উপহার দিয়েছেন বাংলাদেশ নামে একটি দেশ, বঙ্গবন্ধুকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছে, আমরা আইআইইউসি পরিবার সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ এর আলোচনা সভার সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের এই মহান দিনে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণ করছি ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং জীবিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা যারা আমাদের আলোকবর্তিকা, তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা।ট্রান্সপোর্ট ম্যানেজম্যান্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন সঞ্চালনায়-আলোচনা সভায় বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ,বিওটি সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। এসময় আরও উপস্থিত ছিলেন শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোস্তফা কামিল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে চেয়ারম্যান ও সিআরপির ডিজি প্রফেসর ড. নাজমুল হক নদভী, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ আইআইইউসির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page