১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযানে প্রসাদ শীল নামে এক যুবক কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া গাফিয়া ডেঙ্গা কুতুব দেওর গোলা বাজার এলাকায় মাদক গ্রহণের অপরাধে প্রসাদ শীল (৩০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে (মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ) রাত ১২.১০ ঘটিকার সময় গাটিয়াডাঙ্গা
কুতুব দেওর গোলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব , উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিল্টন বিশ্বাস ৷মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা ৷গ্রেফতারকৃত -প্রসাদ শীল (৩০),চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকার-মৃত মানিক শীল’র ছেলে ৷সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন-গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের কুতুব দেওর গোলা বাজার, গাটিয়াডেংগা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।এসময় প্রসাদ শীল (৩০)নামের এক লোককে গাঁজা বহনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন।পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ০৪(চার) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।তবে জনস্বার্থে উপজেলা প্রশাসন,যেকোনো দুর্নীতি প্রতিরোধ কল্পে সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আটককৃত আসামি বিষয়ে সাতকানিয়া তদন্ত অফিসার বলেন আইনআনুগ প্রক্রিয়া শেষ করে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page