২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫শে মার্চ) বেলা এগারো ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত তামাবিল মহাসড়কের পাশে কহাইগড়ে শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবর বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে ৭১এ পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে ২৫শে মার্চ কালরাতে নির্মম বুলেটে নিহত বীরমুক্তিযোদ্ধাগণে রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।পূষ্পার্ঘ্য অর্পনের সময় গণকবর স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া,সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া,মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস,জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক সাহিদ মিয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যরা।এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে বেলা ১১:৩০ ঘটিকায় ২৫শে মার্চ গনহত্যা দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।এসময় বক্তারা ২৫ শে মার্চ রাতের আধারে পাক হানাদার বাহিনী কর্তৃক নির্মম হত্যায় নিহতদের স্মৃতিচারণ করে বলেন,সারা বিশ্বে এমন নিকৃষ্টতম গণহত্যার নজির খুব কম আছে।নিরস্ত্র বাঙালির উপর বর্বরোচিত এই গনহত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় তুলেছিলো।ওই দিন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি তাকে হত্যার নীলনকশা করে ব্যার্থ হয় পাকসেনারা।বঙ্গবন্ধুর নির্দেশনা মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে দিপ্ত বলিষ্ঠ বাঙালি জাতি ওই রাতে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে এবং জয় করে আনে বিজয়।এসময় বক্তারা বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ( ভারপ্রাপ্ত) শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া,সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা হেপি আক্তার,এশিয়ান টিভির জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষার্থীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।

You cannot copy content of this page