২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে স্বামী স্ত্রীর পারিবারিক কলহলে স্ত্রীর হাতে স্বামী খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলাকালে ইলিয়াস হোসেন (৩৫) নামের ওমান প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার স্ত্রী বিবি ফাতেমা সোনিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পরকোট ইউনিয়নের উত্তর রামদেবপুর ঘাসিবাড়িতে এ ঘটনা ঘটে।ইলিয়াস হোসেন উত্তর রামদেবপুর গ্রামের ঘাসিবাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে।গত ৪ ফেব্রুয়ারি ওমান থেকে ছুটিতে দেশে আসেন।নিহতের বড় ভাই আবদুল মতিন (৪৩) বলেন, দুপুরে জুমার নামাজ পড়েন ইলিয়াস হোসেন।পরে ঘরে গিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী সেনিয়ার সঙ্গে ঝগড়া করেন।এসময় ধস্তাধস্তির আওয়াজ শুনে তার কক্ষে গিয়ে ইলিয়াসকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন।বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের পারিবারিক সূত্র জানায়,সাত বছর আগে ফেনীর ছাগলনাইয়ার পশ্চিম পাঠানগড় গ্রামের ইন্দুর ভান্ডার বাড়ির আহসান উল্লাহর মেয়ে বিবি ফাতেমা সোনিয়াকে বিয়ে করেন ইলিয়াস।তাদের সংসারে চার ও এক বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।বিয়ের পর থেকে বাবা-মা ও ভাইদের থেকে আলাদা করতে সবসময় কলহে লিপ্ত থাকতেন সোনিয়া।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন,জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রীকে আটক করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page