৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে তরমুজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক>>> চট্টগ্রাম ফিরিঙ্গিবাজারে সোমবার ১৮ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে বিকেল ৩ ঘটিকার সময়, পবিত্র রমজান মাসে তরমুজের দাম বৃদ্ধি হওয়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন।নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ নগরের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এ তরমুজের পাইকারি আড়তগুলোতে তরমুজের ক্রয় বিক্রয় রশিদ,মূল্যতালিকা ও রেজিস্টার খতিয়ে দেখা হয়।এসময় উপস্থিত কৃষক এবং আড়ত মালিকের দেয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয় গড়ে প্রতি ১০০ তরমুজ এর উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি।সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিটি তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা হলেও সেগুলো আড়তে ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে।সর্বোচ্চ ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য মতে তরমুজপ্রতি (৫-৭ কেজি) উৎপাদন খরচ প্রায় ৩৫-৪০ টাকা।কৃষক সাধারণত বিক্রি করছেন ৮৫-১০০ টাকা।এর সাথে পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হয়ে সর্বোচ্চ দাম হতে পারে ১২০ থেকে ১৪০ টাকা।কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে।এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয় এবং ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত আছে।চিনি,চাল, এলাচ,সেমাই,খেজুর,তরমুজসহ বিভিন্ন পণ্যের পাইকারি বাজারে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে।ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে।আমাদের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করছেন।কোন ভাবেই বাজারকে অস্থিতিশীল করা যাবে না।” জেলা প্রশাসন এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত, সহকারী কৃষি বিপণন কর্মকর্তা জনাব আবু বকর এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page