১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসের আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে জেলার প্রধান নদী সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।বান্দরবান, ৯ জুলাই ২০২৬: অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধসে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান-রুমা ও বান্দরবান-থানচি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ারও খবর পাওয়া গেছে। অন্যদিকে নদ-নদীর পানির প্রবল স্রোতের কারণে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ ঢাল এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জননিরাপত্তার স্বার্থে জেলার সকল পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে বন্যা, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।এদিকে বৈরী আবহাওয়ার কারণে দুর্গম থানচি উপজেলার বিভিন্ন পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, পাহাড় কাটা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page