১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কক্সবাজারে কথিত পরিবেশবাদীদের বিরুদ্ধে অবশেষে পরিবেশের মামলা।। এজাহারনামীয় পাঁচজন সহ অজ্ঞাত ১২ আসামী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিবেদক:সাংবাদিক ও পরিবেশের নাম বিক্রি করে মারাত্মক পরিবেশ বিধ্বংসী পাহাড় ও বন উজাড় করায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তর পরিবেশ আইনে মামলা রুজু করেছে। গত ১৪ মার্চ পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মোঃ মুসাইব ইবনে রহমান এর লিখিত অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার নামিয় পাঁচজন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে এ মামলাটি গ্রহণ করেন। যার কক্সবাজার মডেল থানা মামলা নং ৪০/১৮৮, তারিখ ১৪/০৩/২০২৪ খ্রিঃ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত অভিযোগ এবং পরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে গত ১২ মার্চ বিকাল ২ ঘটিকার সময় খুরুস্কুল পুর্ব হামজার ডেইল বনাকাটা এলাকায় বাদী কক্সবাজার পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ মুসাইব ইবনে রহমান ও পরিদর্শক ফাইজুর রহমান সরেজমিনে পরিদর্শন করেন। এসময় এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করে তথ্য প্রদান করেন। এসময় পরিবেশের লোকজন যাওয়ার খবর পেয়ে আসামীরা পালিয়ে যায়। পরিদর্শন কালে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে প্রায় ৫০ ফুট উচু পাহাড়ের প্রায় ৩০ শতকের বেশী পাহাড় কেটে পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধন করেন। গত ১৫ জানুয়ারী/২৩ ইং তারিখ হতে ১২ মার্চ/২৪ ইং তারিখ পর্যন্ত এক বছর দুই মাসের অধিক সময় ধরে পাহাড় কাটে প্লট বানিজ্য শুরু করে বলে জানান স্থানিয়রা। উল্লেখ থাকে যে, এ এলাকায় পাহাড় কাটার দায়ে বছর খানেক আগে আরো একটি মামলা হয়েছিল। আসামীগন আবোরো যোগসাজসে পাহাড় কেটে প্লট বানিজ্য করতেছে। সুস্পষ্ট আলামত পাওয়ায় বাদী এ মামলা করেছেন বলে জানান। পরিবেশ আাইনের ৬(খ) ও ১২ ধারা লঙ্গন করে একই আইনের ১৫(১) টেবিলের ৫,১২ ও ১৩ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০): পরিবেশ অধিদপ্তরের অনুমতি গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে পাহাড় কর্তনের ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধন করার অপরাধে মামলাটি রুজু হয়। মামলার আসামীরা হলো ১) মোঃ নবাব মিয়া(৪৮), পিতা- মৃত আব্দু শুক্কর, সাং কুলিয়া পাড়া, খুরুস্কুল,২) নাছির উদ্দিন রুনা(৪৯), পিতা- মৃত আব্দু রহিম, সাং টেকপাড়া, কক্সবাজার পৌর সভা,৩) রাশেদুল মজিদ(৪১), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং বাদশা ঘোনা, ৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা ৪) সিরাজুল ইসলাম (৩৭), পিতা- নুরুল ইসলাম, সাং ঘোনার পাড়া অংশ, ৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা ও ৫) মহসিন প্রকাশ মহসিন শেখ (৪৪), পিতা- মরহুম খায়রুজ্জামান মুন্সি, সাং পশ্চিম বাহার ছড়া, ১১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সর্ব উপজেলা-সদর, কক্সবাজার সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন আছে।উল্লেখ্য যে ৩ নং আাসামী রাশেদুল মজিদের নামে পরিবেশ নাম চাঁদাবাজির আরো একটি মামলা হয়েছে ইতিপূর্বে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে। যার মামলা নং ১৮৬/২০২৪। তা ছাড়া গত ১৪ মার্চ ৪ নং আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে পরিবেশ নিয়ে দালালী করা ও চাঁদাবাজি করার বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন ভুক্তভোগি পরিবার। মানববন্ধন ও প্রতিবাদ সভার পর জেলা প্রশাসক বরাবরে পরিবেশ দালাল ও চাঁদাবাজি বন্ধ করতে একটি স্মারকলিপি প্রদান করেন, তাতে ৩ ও ৪ নং আসামীর নাম আছে।স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, পাহাড় কাটার ফলে আমাদের এলাকার পানি চলাচলের ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বর্ষা মৌসুমে পানি জমে থাকে, যা আমাদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। পাহাড় থাকলে আমাদের এলাকার সৌন্দর্য বজায় থাকে। পাহাড় কাটলে বন্যপ্রাণিদের আবাসস্থল নষ্ট হয়ে যায়।পাহাড় কাটার মামলায় স্থানীয়রা বলেন, পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগ আশা করি, এই মামলার ফলে পাহাড় কাটা বন্ধ হবে। এছাড়া কক্সবাজারের পাহাড় কাটার বিরুদ্ধে দায়ের করা এই মামলা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। এ ধরনের আইনি পদক্ষেপের মাধ্যমেই পরিবেশ ধ্বংসকারীদের হাত থেকে প্রকৃতি-প্রতিবেশ রক্ষা পাবে বলে আশা করেন অনেকেই।মামলার বাদী পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান বলেন, পাহাড় কেটে প্লট বাণিজ্যের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আমিন বলেন, আমরা অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page