২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>>ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপন অভিযুক্ত চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।২০২২ সালের ২৮ জুন রাতে বেলাগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যার শিকার হন।গ্রাম্য সালিশকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে বাবলুর বাড়িতে হামলা চালায় একটি দল।এতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন বাবলু।এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি লিটন মিয়া। ওই মামলায় লিটন মিয়া তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।প্রায় ২০ মাস পর সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়,২০২২ সালে হওয়া মামলায় লিটন মিয়া সোমবার প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।তার পক্ষে একাধিক আইনজীবী জামিন শুনানি করেন।আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে বেলগাছা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে,আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন,এমন আশঙ্কায় চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছিলেন।পরিষদ থেকে মঞ্জুর করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছুটির আবেদন জমা দিয়েছেন বলে পরিষদ সূত্রে জানা গেছে।ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির বলেন,‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি।শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন।তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই।তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page