২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>>ফটিকছড়িতে আতিকা আইভি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার ধর্মপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।মারা যাওয়া গৃহবধূ ওই এলাকার ওমান প্রবাসী মো. বেলালের স্ত্রী।প্রায় ছয় বছর আগে তাদের বিয়ে হয়।পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে এ দম্পতির।জানা ঘটনার দিন পৌনে ১টার গৃহবধূর নিজ শয়নকক্ষে উড়নায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার পর করে থানায় নিয়ে আসে।আইভির পরিবারের দাবি,তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তার পিতা আজম আলী বলেন, আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে।ঘটনার আগের দিন সকালে মেয়ের শাশুড়ী কাঞ্চন বালা ফোন দিয়ে বলেছেন মেয়েকে ঘরে নিয়ে আসতে।তারা যখন যা চেয়েছে তাই দিয়েছি।গত কয়েকদিন আগেও ফ্যান কিনে দিয়েছি।এছাড়া কোরবানের সময় ছাগল দেয়াসহ যখন বলে তখন দাওয়াত খাইয়েছি সবাইকে।তারা সবসময় আমার মেয়ের উপর নির্যাতন করেছে।আমরা এর বিচার চাই।ময়নাতদন্তের পর গৃহবধূ লাশটি শ্বশুরবাড়ির কেউ গ্রহণ করতে আসেনি,গৃহবধুর বাপের বাড়ির আপনজন এসে তার লাশটি গ্রহণ করে এবং তাদের পারিবারিক কবরস্থান তার দাফনের ব্যবস্থা করা হয়।গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন পলাতক,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা কাছে জানতে চাইলে তিনি জানান অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page