চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইইউসি এ মাওলানা আবুল কালাম আজাদ স্পোর্টস সেন্টারের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ৷সভায় ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুদীপ পাল। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, ট্রান্সপোর্ট ম্যানেজম্যান্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, পারচেজ এন্ড প্রকিউরমেন্ট ডিভিশনের পরিচালক মোঃ ফয়সাল, প্ল্যানিং এন্ড ড্যাভেলপম্যান্ট ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ইফতেখারুল আলম ও ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী।
পরে ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রামের প্রতিনিধি জনাব সুদীপ পাল; মাওলানা আবুল কালাম আজাদ স্পোর্টস সেন্টার সহ আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন।


মন্তব্য