২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মোংলায় তালা-দরজা ভেঙ্গে স্বর্ণালংকার, টাকা ও দলিলপত্রসহ মালামাল চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>>মোংলায় ঘরের তালা ও দরজা ভেঙ্গে চোরে নিয়ে গেছে স্বর্ণের গহনা, নগদ টাকা, দলিলপত্রসহ মূল্যবান মালামালও। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলা সুন্দরবন ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের বাসিন্দা শামীম ফকির গত ২৩ফেব্রুয়ারী পরিবারসহ আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। বাড়ী ফাঁকা থাকার সুযোগে চোরেরা কোন এক সময়ে তার বসত ঘরের দরজার তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ওই সময় চোরেরা ঘরের আলমারী ও স্টিলের ট্রাংকের তালা ভেঙ্গে তাতে থাকা ১১ভরি ওজনের স্বর্ণের গহনা, নগদ ৯৫হাজার টাকা, কয়েকটি জমির দলিলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ২৮ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টার দিকে শামীমের পরিবার আত্মীয়ের বাড়ী থেকে বেড়িয়ে নিজেদের বাড়ীতে এসে দেখেন ঘরের তালা ও দরজা এবং ট্রাংক এবং আলমারীর তালা ভাঙ্গা। এছাড়া অন্যান্য আসবাবপত্রও তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরে বুধবার দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামীম ফকির। শামীম পেশায় একজন চিংড়ি ঘের ব্যবসায়ী।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, চুরির ঘটনার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি চোর সনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page