৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান আমার লক্ষ্য এই সখিপুর-বাসাইলকে আলোকিত সখিপুর-বাসাইল হিসেবে গড়ে তোলা — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী — আযম খান চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

শাল্লার কাবিলা বিলের তলা শুকিয়ে মাছ ধরছে ইজারাদারগণ,পানি সেচ নিয়ে শংঙ্কা কৃষক সমাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>মৎস্য নীতিমালা অনুযায়ী যেকোন বিল ইজারা নিলে কৃষকদের স্বার্থ সংরক্ষণে বিলে ভাসমান অবস্থায় মৎস্য আহরণের কথা বলা হলেও কোন কোন বিলের ইজারাদারগণ আইন অমান্য করে বিলের তলা শুকিয়ে মৎস্য আহরণ করছেন ইজাদারগণ।তেমনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কাবিলা জলমহালটিতে বিলের তলা শুকিয়ে মৎস্য আহরণ করে বাজারজাত করছে ইজারাদার পক্ষ।ফলে বিলের চতুরদিকে কৃষকদের হাজারো একর আবাদকৃত বোরো জমিতে পানি সেচ দেওয়া নিয়ে শংঙ্কায় আছেন কৃষকরা।স্থানীয় সূত্রে জানা যায়,শাল্লা উপজেলার আটগাও ইউপির ভাটি মাহমুদ নগর মৌজার, জেএল নং ১২ এবং ৭৩০/১১৫৯/২৫৫৭/১৬৮৪ ও ২৯৪২ নং দাগের ৩৩.৬০ একর এই কাবিলা জলমহালটি ২৬ বাংলা হতে ৩২ বাংলা স পর্যন্ত স্থানীয় বাহারা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক সুব্রত কুমার দাস পাঁচ বছরের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিবছর সরকারকে ৬ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব দিয়ে মোট ৩৩ লাখ ৭৫ হাজার টাকায় লীজ নেওয়া হয়।কিন্তু গত দুইবছর ধরে এই সমিতির সদস্যরা আটগাঁও ইউপির শসারকান্দা গ্রামের আব্দুল গণি মাষ্টারের ছেলে মোঃ জিল্লুর রহমান ও পাশর্^বর্তী ফরিদপুর গ্রামের নছর মিয়ার ছেলে মহিবুর রহমানকে দুইবছরের জন্য দুইলাখ টাকায় চুক্তিভিত্তিক বিলটি ইজারা দেয়া হয়।ফলে এই দুই ইজারাদার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনের এবং মৎস্য নীতিমালা লংঘন করে বিলের চতুরদিকে কয়েকটি পাওয়ার পাম্প মেশিন লাগিয়ে বিলের তলা শুকিয়ে মৎস্য আহরণ ও বাজারজাত করে অধিক মুনাফা নিচ্ছেন।ফলে এই বোরো মৌসুমে ও বিলের চতুরদিকের কৃষকরা তাদের রোপনকৃত জমিতে পানি সেচ করতে না পারায় দুচিন্তায় দিন কাটাচ্ছেন।এই বিলের তলা শুকিয়ে মৎস্য আহরণ যেন ইজারাদারগণ করতে না পারেন সেই লক্ষ্যে স্থানীয় জাকির হোসেন গত ২১ ফেব্রæয়ারী শাল্লা উপজেলা সহকারী ভূমি কমিশনার(এসিল্যান্ড) থানার অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিলেও গত তিনদিনে বিলের তলা শুকিয়ে মৎস্য আহরণ বন্ধ করতে পারেনি স্থানীয় প্রশাসন।ফলে ইজারাদারগণ কৃষকদের বৃহত্তর স্বার্থকে জলাজ্ঞলী দিয়ে শনিবার বিল শুকিয়ে মাছ ধরা হচ্ছে।খবর পেয়ে শাল্লা থানার এসআই শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।এ ব্যাপারে অভিযোগকারী জাকির হোসেন জানান,তিনদিন হলো অভিযোগ দেয়ার পর কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টিকে প্রশাসন গুরুত্ব দেয়নি।তিনি এই সমস্ত ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন।এ ব্যাপারে ইজারাদার জিল্লুর রহমান জানান বিলে মেশিন লাগানো হলেও বিলের তলা শুকিয়ে তারা মৎস্য আহরণ করছেন না।এ ব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যারা মৎস্য নীতিমালা লংঘন করে বিলের তলা শুকিয়ে মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##সুনামগঞ্জ প্রতিনিধি

২৪.০২.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান
সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত
দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫
দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

You cannot copy content of this page