২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কেরানীহাট আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের বার্ষিক দস্তারবন্দী ও পুরুস্কার বিতরন সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আধুনিক যুগোপযুগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের ছাত্র ছাত্রীদের বার্ষিক দস্তারবন্দী ও পুরুস্কার বিতরনি সভায় হেফজ বিভাগের ছাত্র ছাত্রিদের দস্তারবন্দি ও পুরুস্কার বিতরন করা হয়েছে।২৩ ফেব্রুয়ারী’২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় সী-ওয়ার্ল্ড রিসোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত দস্তারবন্দী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের পরিচালক মাওলানা শহীদুল মোস্তফা
আল কুরআনুল কারীম ইনস্টিটিউট এর পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আনোয়ারুল হক এর সঞ্চালনায় ,অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন, তাঞ্জানিয়ার সুপ্রসিদ্ধ ক্বারী ঈদী . শা’ সাবান আফ্রিকা। বিশেষ অথিতি ছিলেন, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ, কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন দাশ, কেরানীহাট আশ-শেফা হাসপাতালের পরিচালক ডাঃ নুরুল হক, ডাঃ খোরশেদ আনোয়ার, মাওঃ মহিউদ্দিন মোজাদ্দেদী।কেরানিহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, এই মাদ্রাসা থেকে আমার মেয়ে -উম্মে কুনসুম কানিস সর্বপ্রথম হাফেজা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যাহা আমার জীবনের সর্ব শ্রেষ্ঠ পাওয়া। আমি কখনো এর শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না, এটা সম্ভব হয়েছে আল্লাহ’র বিশেষ রহমতের পাশাপাশি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আনোয়ারুল হকের সুদক্ষ পরিচালনায় সকল শিক্ষকদের আন্তরিক প্রচেস্টায়, মোহতরাম মাওলানার সুপরামর্শ শোনার কারণে আজ আমার মেয়ে আল্লাহ’র কোরআনের হাফেজ। এই দিনে আমার মা বাবা বেঁচে থাকলে তারা খুব খুশি হতেন। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে কথা দিচ্ছি, আমি এই মাদ্রাসার জন্য বিগত দিনেও পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।আল কোরআন কারিম ইন্সটিটিউটের পরিচালক মাওলানা আনোয়ারুল হক, আল কোরআন কারিম ইন্সটিটিউটের সার্বিক সফলতা ও কৃতিত্বের জন্য মহান রবের দরবারে শোকরিয়া জানানোর পাশাপাশি এলাকার দ্বীনদার ঈমানদার মহানুভব ব্যক্তিত্বদের সর্বোচ্চ আন্তরিকতা ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ইন্সটিটিউট অত্যাধুনিক পরিবেশে ছাত্র ছাত্রীদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে রাস্ট্রের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলতে সকল শিক্ষকরা উৎসাহ ও আন্তরিকতার সাথে পাঠকার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এই ইন্সটিটিউটকে অত্র এলাকার আলোক বর্তিকা হিসাবে চালু রাখার জন্য এলাকার সর্বস্তরের সুধিজনদের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।উল্লেখ্যঃ আল আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের কেরানীহাট শাখা ২০২০ সালে যাত্রা শুরুর পর বর্তমানে প্রায় ৭ শতাধিক ছাত্র ছাত্রীর বিশাল এক প্রতিষ্ঠান। এবছর সর্বপ্রথম একজন মহিলা হাফেজ সহ ৪৪ জনকে দস্তারবন্দী করানো হয়েছে। স্ব স্ব দায়িত্বে কৃতিত্বের জন্য দুইজন শিক্ষক, দুইজন অভিভাবক ও মহিলা হাফেজাকে পুরুস্কারস্বরুপ ওমরাহ হজ্বে পাটানো হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page