২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

জৈন্তাপুরে ভারী বৃষ্টিতে জনজীবন স্হবির বোরো ধানের জন্য আশীর্বাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>>বৃহস্পতিবার ভোরে টানা দুইঘন্টা ভারী বৃষ্টি ও দুপুর ১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলায় ঘন্টাব্যাপী ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্হবিরতা।আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলায় ৬০ কিমি বেগে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷সেই সাথে হতে পারে শিলা বৃষ্টি।এদিকে ফাল্গুল মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টিতে উপজেলার বোরো ধানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।মাসখানের পূর্বে রোপন করা বোরো ধানের বেশকিছু জমিতে সেচের অভাবে ধানে হলদে আকার ধারণ করেছিলো।মঙ্গলবার প্রথম দফায় বৃষ্টিতে ধানের জমিতে বাড়তি সেচের আর প্রয়োজন হচ্ছে না।জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেছেন, ফাল্গুন মাসে অসময়ে ভারী বৃষ্টি বোরো ধানের জন্য খুবই ভালো হলেও তরমুজ,নাগামরিচের জন্য শঙ্কা হতে পারে। বৃষ্টির পরিমাণ সীমিত না হলে কিংবা শিলা বৃষ্টি হলে তরমুজের জন্য সেটা ক্ষতিকর হতে পারে।কারণ এখোনোও ক্ষেতে প্রায় ৩০ শতাংশ তরমুজ রয়েছে গেছে।তিনি আরো বলেন চলতি মৌসুমে নাগামরিচের হারভেষ্টিং চৈত্র বৈশাখ মাস পর্যন্ত হওয়ার কথা।কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে মরিচের গায়ে এক ধরণের রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা থেকে যায়।তিনি জানান চলতি মাসে নতুন সবজী ধুন্দল,ঝিঙা,চিচিংগা,ঢেড়সের বীজ রোপন করা হয়েছে।ভারী বৃষ্টির ফলে জমিতে পানি জমে গেলে বীজ থেকে ফলনের পরিমান কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়।এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির ফলে উপজেলার সাধারণ মানুষের জীবনে স্হবিরতা দেখা দিয়েছে।বিশেষ করে পাথর শ্রমিক, বালু শ্রমিক দিনমজুরদের নিত্যদিনের কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।জৈন্তাপুর ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল জানান,দৈনন্দিনের মত ক্রাশার মিলে কয়েক হাজার শ্রমিকের স্হলে হাতে গোনা কয়েকটি মিলে আজ শ্রমিক কাজে এসেছে।তারপরেও বৃষ্টির কারণে তারা বেশীরভাগ সময়ে অলস বসে সময় কাটাতে দেখা গেছে।তাছাড়াও ট্রাক লোডের জন্য প্রতিদিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে যে পরিমাণ বেলচা শ্রমিক উপস্থিত থাকে বৃহস্পতিবার সকাল সেই সব দিনের তুলনায় শ্রমিকের উপস্থিতি অর্ধেকেরও কম ছিলো বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের জাতীয়করণের দাবি
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল
রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা

You cannot copy content of this page