২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জামায়াত ইসলামী কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃসোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।১৮এপ্রিল শু ক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের কর্মী ও সুধী সমাবেশ আয়োজন উপলক্ষ্যে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল,আদর্শ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হামিদ হোসেন,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,বান্দরবান জামাতের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম,পৌর জামাতের জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল হক’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক  উপস্থিত ছিলেন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের  জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আর সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার।এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে শনিবার (১৯ এপ্রিল)দুপুর ২টায় বান্দরবান এর ঐতিহাসিক রাজারমাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, আর এই কর্মী ও সুধী সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।১৯তারিখের  কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম,অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী,জেলা আমীর, কক্সবাজার।অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন জেলা আমীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।অধ্যাপক আব্দুল আলিম জেলা আমীর: রাঙ্গামাটি পার্বত্য জেলা।অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক জাফর সাদেক, অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, অধ্যাপক নুরুল আমিন অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, এড. আনোয়ারুল আলম চৌধুরী জেলা আমীর, চট্টগ্রাম দক্ষিণ, আলাউদ্দীন সিকদার জেলা আমীর, চট্টগ্রাম উত্তর। এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, নায়েবে আমীর,বান্দরবান পার্বত্য জেলা।সভাপতিত্ব করবেন এস এম আবদুচ ছালাম আজাদ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page