২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

তানোরে পূর্বশত্রুতার জের ধরে ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার হলো জিয়ারুলের মরদেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>>রাজশাহীর তানোরে রাস্তায় পড়ে থাকা ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হলো জিয়ারুলের মরদেহ।বুধবার(২১ফেব্রুয়ার) সকালে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আতঙ্ক।নিহত যুবক জিয়ারুল ইসলাম(৩৬) গরু ও আলু ব্যবসায়ীক তার বাড়ি উপজেলার তালন্দ ইউপি বিলশহর গ্রামে।সে বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের পুত্র।বিভিন্ন সূত্রে জানা গেছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে।এ হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমি নামের এক নারী সহ তিন জনকে জিজ্ঞেসা বাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।বর্তমানে নিহত যুবক জিয়ারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।লাশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে,নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বিলশহর গ্রামে জিয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখেন দুর্বৃত্তরা।ভোর রাতের দিকে গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়।নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সাথে কসাইয়ের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করেন পাশাপাশ তিনি গভীর নলকূপের অপারেটর। এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিলনা তবে এলাকাবাসী ধারণা করছেন,জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে সুমির পরকীয়া ঘটিত কারণে এ হত্যা কান্ড ঘটতে পারে।এবিষয়ে গোদাগাড়ী সহকারী (সার্কেল) এএসপি সোহেল রানা জানান,পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটতে পারে।তবে একজন নারী সহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসা শেষে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে।এবং খুব তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page